রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩২

ক্যাথোলিক দেশ স্লোভেনিয়ায় নির্মিত হচ্ছে প্রথম মসজিদ

ক্যাথোলিক দেশ স্লোভেনিয়ায় নির্মিত হচ্ছে প্রথম মসজিদ

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: মসজিদ না থাকার অজুহাতে স্লোভেনিয়া ২০১৫ সালে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মুসলিম শরণার্থীদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছিল।

তারা সেই সময় বলেছিল– দেশটিতে মুসলিমদের জন্য কোনো মসজিদ নেই। স্লোভেনিয়ায় তাদের আশ্রয় দিলে তারাই নানা ধরনের সমস্যার মুখোমুখি হবে।

এবার ইউরোপের ক্যাথোলিক প্রধান দেশ স্লোভেনিয়ায় প্রথমবারের মতো নির্মিত হচ্ছে একটি মসজিদ। স্লোভেনিয়ায় মসজিদ নির্মাণ নিঃসন্দেহে দেশটির মুসলিমদের জন্য সুখবর। তারা দীর্ঘদিন ধরে মসজিদের দাবি করে আসছিলেন।

যুগোস্লাভিয়া ভেঙে যেসব রাষ্ট্র গঠন করা হয়েছে, তার মধ্যে স্লোভেনিয়াই মসজিদ নির্মাণ বাকি ছিল। এখন সেই অভাবও দূর হলো। ১৯৬০-এর দশকে দেশটি যখন কমিউনিস্ট দেশ যুগোস্লাভিয়ার অংশ ছিল, তখন থেকেই সেখানকার মুসলিমরা একটি মসজিদ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন।

স্লোভেনিয়ার দৃষ্টিনন্দন মসজিদটি দেশটির মুসলিমদের দীর্ঘদিনের অপেক্ষার ফসল। এ অঞ্চলে বসবাসরত মুসলিমরা দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে মসজিদ নির্মাণে চেষ্টা করে আসছিলেন। কিন্তু দেশীয় বিভিন্ন গোষ্ঠীর বিরোধিতার কারণে তা নির্মাণ সম্ভব হয়নি।

মুসলমানদের সে চেষ্টা অবশেষে সফলতার মুখ দেখেছে। অর্ধশতাব্দীর প্রতীক্ষার পর তারা মসজিদ নির্মাণের সুযোগ পেয়েছেন। মসজিদটির নির্মাণকাজ এখন প্রায় শেষের দিকে।

যেসব মুসলিম শরণার্থী ইতিমধ্যে দেশটিতে আশ্রয় নিয়েছেন, তাদের জন্যও এটি একটি সুসংবাদ। ৫০ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর হলেও স্লোভেনিয়ায় মসজিদের মিনার থেকে উচ্চারিত হবে আজানের সুমহান আহবান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026