শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৩

রাষ্ট্রহীন শামীমার জন্য বাংলাদেশের নাগরিকত্ব চেয়ে আবেদন করবেন বাবা

রাষ্ট্রহীন শামীমার জন্য বাংলাদেশের নাগরিকত্ব চেয়ে আবেদন করবেন বাবা

শীর্ষবিন্দু নিউজ: আইএস বধূখ্যাত শামিমা বেগমের জন্য বাংলাদেশের নাগরিকত্ব চেয়ে আবেদন করতে পারেন তার বাবা।

অতি সম্প্রতি একটি বৃটিশ আদালতে নাগরিকত্ব নিয়ে আইনি লড়াইয়ে হেরে যান শামিমা। রায়ে আদালত তাকে বাংলাদেশের নাগরিকত্ব চাইতে বলে।

বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির কাছে শামিমার বাবা জানান, তিনি তার মেয়ের নাগরিকত্বের জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাবেন।

বর্তমানে শামীমা বেগম সিরিয়ার একটি শিবিরে বাস করছেন। গত বছর ইসলামিক স্টেট পুরোপুরি পরাজিত হলে তিনি বৃটেনে ফিরতে চান বলে আবেদন জানান।

কিন্তু বৃটিশ সরকার আবেদন প্রত্যাখ্যান করে তার নাগরিকত্ব বাতিল করে দেয়। এর বিরুদ্ধে মামলা করেন শামিমা। তবে আদালতও সরকারের সিদ্ধান্ত বহাল রাখে।

রায়ে বলা হয়, যেহেতু শামীমা বংশানুক্রমে বাংলাদেশের নাগরিক তাই তার বৃটিশ নাগরিকত্ব কেড়ে নিলে তা আন্তর্জাতিক আইন লঙ্ঘণ করবে না। যদিও বাংলাদেশ জানিয়েছে, শামীমা বেগম বাংলাদেশের নাগরিক নয়।

শামীমার বাবা আহমেদ আলি জানিয়েছেন, তার মেয়ে যদি বাংলাদেশে ফিরে আসতে চায় তাহলে তিনি তার নাগরিকত্বের জন্য আবেদন করবেন। তিনি বলেন, আমি তার জন্য দুঃখ অনুভব করছি। যে কোনও বাবা-মা’রই তার জন্য খারাপ লাগবে।

উল্লেখ্য, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএসে যোগ দিতে গিয়ে ২০১৫ সালে বৃটেন ছেড়েছিলেন তিনি। ফলে দেশটি তার নাগরিকত্ব বাতিল করে দেয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026