মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২৩

প্রণব মুখার্জির সঙ্গে বাংলাদেশি তরুণদের সাক্ষাৎ

প্রণব মুখার্জির সঙ্গে বাংলাদেশি তরুণদের সাক্ষাৎ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সপ্তাহব্যাপী ভারত সফরের চতুর্থদিনে বাংলাদেশের ১০০ তরুণ শিক্ষার্থী বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারত সরকারের যুব ও ক্রীড়া বিভাগ এবং ঢাকায় ভারতীয় হাইকমিশন ১০০ শিক্ষার্থীর জন্য এই সফরের আয়োজন করে। সফরের লক্ষ্য হচ্ছে দু’দেশের মানুষের মধ্যে মত বিনিময় ও সৌহার্দ্যের সম্পর্ককে আরো বৃদ্ধি করা।

এ প্রতিনিধিদলটি গত ২১ অক্টোবর সকালে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। সফর শেষে ২৮ অক্টোবর তাদের দেশে ফেরার কথা। তরুণ শিক্ষার্থীর এ সফর উপলক্ষে গত রোববার বিকেল ৪টায় ঢাকার গুলশান-১ এর ২৪ নং রোডের ৩৫ নং বাড়ির ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ বক্তব্য রাখেন।

২০১২ সালে চালু হয়েছে তরুণদেরে এ শিক্ষা সফর। তারই ধারাবাহিকতায় এবারও ১০০ তরুণ এ সৌহার্দ্য সফরে ভারত যায়। সফরকারীরা ভারতের রাজধানী নয়াদিল্লি ছাড়াও আগ্রা, বেঙ্গালোর, মহীশুর সফর করছেন। দলের অভিভাবক হিসেবে রয়েছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনের রাজনৈতিক ও তথ্য প্রথম সচিব সুজিত ঘোষ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026