শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৯

যুক্তরাজ্যে মুজিব শতবর্ষ উদযাপনে নাগরিক কমিটি গঠন

যুক্তরাজ্যে মুজিব শতবর্ষ উদযাপনে নাগরিক কমিটি গঠন

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের লক্ষ্য নিয়ে নাগরিক উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

১৮ই ফেব্রুয়ারী মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নব গঠিত মুজিব শতবর্ষ নাগরিক উদযাপন কমিটির পক্ষ থেকে জাতীর জনকের জন্ম শতবার্ষিকী উদযাপনে ঘোষণা করা হয়েছে বছরব্যাপী কর্মসূচী।

কিংবদন্তী সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীকে আহবায়ক করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, কমিউনিটি, ব্যবসায়ী ও পেশাজীবি সংগঠন ও ব্যক্তি-গোষ্ঠির সমন্বয়ে যুক্তরাজ্যে গঠন করা হয়েছে নাগরিক উদযাপন কমিটি।

কমিটির কার্যকরী আহবায়ক সুলতান শরীফের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত ঘোষণা পাঠ করেন নাগরিক উদযাপন কমিটির যুগ্ম সদস্য সচিব শাহ শামীম আহমেদ। লিখিত ঘোষণায় তিনি বছরব্যাপী কর্মসূচীর বিস্তারিত তথ্যও প্রদান করেন সাংবাদিকদের।

কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বছরব্যাপী কর্মসূচী। যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিমকে পেট্রন ঘোষণা করে মুক্তিযুদ্ধের প্রবীন প্রবাসী সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরীফকে কার্যকরী আহবায়ক ও  সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুককে কমিটির সদস্য সচিব মনোনিত করা হয়েছে।

লিখিত ঘোষণায় বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর জন্মতিথি ঐতিহাসিক ১৭ই মার্চ ২০২০ সাল থেকে ১৭ই মার্চ ২০২১ সালকে ‘মুজিববর্ষ’ হিসেবে ঘোষণা করেছে, যা জাতি হিসেবে আমাদেরকে মহিমান্বিত এবং বিশ্বের ইতিহাসে এক বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত ও সম্মানিত করেছে।

এই ঐতিহাসিক বর্ষটিতে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বিশ্বেব ১৯৫টি দেশে বঙ্গবন্ধুকে স্মরণ করা হবে শ্রদ্ধা ও ভালোবাসায়। ইতোমধ্যে গত ১০ই জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা মুজিববর্ষের লগো উন্মোচনের মাধ্যমে মুজিববর্ষের ক্ষণ গণনার শুভ সূচনা করেছেন।

সংবাদ সম্মেলনে বছরব্যাপী কর্মসূচীর বিস্তারিত তথ্য দিয়ে ঘোষণায় জানানো হয় ব্রিটিশ পার্লামেন্ট ও অক্সফোর্ড ইউনিভার্সিটিসহ বিলেতের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে মুজিব শতবর্ষ উদযাপন অনুষ্ঠান। পার্লামেন্ট ও অক্সফোর্ড ইউনিভার্সিটি অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও প্রধান মন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভীসহ ব্রিটিশ রাজনীতিক এবং এমপিরা উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

একই সংবাদ সম্মেলনে আরো বলা হয়, আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই ঐতিহাসিক দিনটির দিকে, যেদিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলা ও বাঙালির মুক্তির দূত হয়ে ভুমিষ্ঠ হয়েছিলেন মধুমতি বিধৌত টুঙ্গিপাড়ায় ১৯২০ সালের ১৭ই মার্চ।

ঘোষণায় বলা হয়, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলা ও বাঙালির প্রতিটি আন্দোলন সংগ্রামে বিলেত প্রবাসী বাঙালিরা সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সাথে ওতোপ্রোতভাবে জড়িয়ে আছেন। এই পরিবারের সাথে রয়েছে বিলেত প্রবাসীদের আত্মার সম্পর্ক।

লিখিত ঘোষণায় আরো বলা হয়, আমরা সবাই বাংলাদেশ নামক একটা পরিবারের সন্তান। তাই আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে কোনভাবে পিছিয়ে থাকতে পারি না। আমরা বিলেত প্রবাসীরাও মুক্তিযুদ্ধের পক্ষের সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে মুজিববর্ষ উদযাপনের মহাযজ্ঞের গর্বিত অংশিদার হতে চাই।

নব গঠিত নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক ও সদস্যদের নামও ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনের ঘোষণায়। যুগ্ম আহ্বায়কবৃন্দ- আলহাজ্ব শামসুদ্দিন খান, চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদ যুক্তরাজ্য আওয়ামী লীগ, আলহাজ্ব জালালউদ্দিন, সহসভাপতি, যুক্তরাজ্য আওয়ামী লীগ সামমুদ্দিন আহমেদ মাস্টার, সহসভাপতি, যুক্তরাজ্য আওয়ামী লীগ, অধ্যাপক আাবুল হাশেম, সহসভাপতি, যুক্তরাজ্য আওয়ামী লীগ, সৈয়দ মোজাম্মেল আলী, সহ-সভাপতি, যুক্তরাজ্য আওয়ামী লীগ, শাহ আজিজুর রহমান, সহসভাপতি, যুক্তরাজ্য আওয়ামী লীগ, মোঃ হরমুজ আলী, সহসভাপতি, যুক্তরাজ্য আওয়ামী লীগ, এম এ রহিম, সহসভাপতি, যুক্তরাজ্য আওয়ামী লীগ, সিতাব মিয়া, সহসভাপতি, যুক্তরাজ্য আওয়ামী লীগ, উস্তার মিয়া, সহসভাপতি, যুক্তরাজ্য আওয়ামী লীগ, নুরুল হক লালা মিয়া, সভাপতি, লন্ডন আওয়ামী লীগ, মোহাম্মদ মুজিবুর রহমান, ইউরোপীয় কো-অর্ডিনেটর, জাতীয পার্টি, হারুনুর রশীদ, সভাপতি, যুক্তরাজ্য জাতীয় সমাজতান্ত্রিক দল, শামীম আহমেদ, সভাপতি, বাংলাদেশ জাসদ, যুক্তরাজ্য, ডাঃ জামান, সভাপতি, সিপিবি যুক্তরাজ্য, গয়াসুর রহমান, সভাপতি, যুক্তরাজ্য, বাসদ, আজিজুর রহমান, সভাপতি, যুক্তরাজ্য ন্যাপ, অলিউর রহমান, সভাপতি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি যুক্তরাজ্য, এমদাদুল হক চৌধুরী, সভাপতি লন্ডন বাংলা প্রেসক্লাব, ইকবাল আহমদ, সভাপতি ইউকে বিসিসিআই, বশির আহমদ, প্রেসিডেন্ট, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার এন্ড কমার্স, নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন, দেলওয়ার হোসেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্টার, মাহমুদ হাসান এমবিই, প্রেসিডেন্ট, মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্র, এম এ মুনিম, সভাপতি, বাংলাদেশ ক্যাটারার এসোসিয়েশন, ইয়াওর খান, সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ ক্যাটারার এসোসিয়েশন, সেলিম চৌধুরী, সভাপতি, বৃটিশ বাংলাদেশী ক্যাটারার এসোসিয়েশন, নুর উদ্দিন আহমদ, সভাপতি, ঘাতক দালাল নির্মুল কমিটি যুক্তরাজ্য, বাংলাদেশ টিচার এসোসিয়েশন, রাজন উদ্দিন জালাল, চেয়ারম্যান, আলতাব আলী ফাউন্ডেশন যুক্তরাজ্যে, ড. মুখলেছুর রহমান যুগ্ম আহ্বায়ক, পগ্রেসিভ ফোরাম, আনছার আহমেদ উল্লা, সভাপতি ৭ই মার্চ ফাউন্ডেশন।

সদস্য সচিব- সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুগ্ম সদস্য সচিববৃন্দ, নইম উদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, মারুফ আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, আনোয়ারুজ্জামান চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, আলহাজ্ব সাজ্জাদ মিয়া,সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, আব্দুল আহাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, আশুক আহমেদ, ট্রেজারার যুক্তরাজ্য যুক্তরাজ্য আওয়ামী লীগ, মাসুক ইবনে আনিস, প্রচার সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, শাহ শামীম আহমেদ, দপ্তর সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, আনছারুল হক, প্রবাস কল্যাণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, রবীন পাল, জনসংযোগ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, আবুল কালাম চৌধুরী, তথ্য ও গবেষনা সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, বিশ্বজিৎ রায় সেতু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, খছরুজ্জামান খছরু, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, হাফিজুর রহমান মিনার, আইন বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, আতাউর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, এডভোকেট এম এ করিম, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, এস এম সুজন মিয়া, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, সারব আলী, মানবাধিকার বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ মিসবাহ উর রহমান মিসবাহ , বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, হাবিবুর রহমান হাবিব, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, তারিফ আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, মেহের নিগার চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, সৈয়দ ছুরুক আলী, ধর্ম বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, ফয়জুর রহমান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, আসম মিসবাহ, শিল্প ও বানিজ্য সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, কাওসার আহমদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, লুৎফুর রহমান ছায়াদ, সহ প্রচার সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, খছরুজ্জামান খছরু, সহ দপ্তর সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ।

কমিটির সদস্য- লন্ডন আওয়ামী লীগ, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগ, যুক্তরাজ্য যুব লীগ, যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগ, যুক্তরাজ্য কৃষক লীগ
যুক্তরাজ্য শ্রমিক লীগ, যুক্তরাজ্য তাতি লীগ, যুক্তরাজ্য মৎসজীবীলীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, যুক্তরাজ্য যুব মহিলা লীগ, যুক্তরাজ্য ছাত্রলীগ, যুক্তরাজ্য আওয়ামীলীগের সকল শাখা সংগঠন, কেন্দ্রীয় শহিদ মিনার কমিটি, ছালিক আহমদ, চেয়ারম্যান সুরমা সেন্টার, সুজাত মুনসুর সভাপতি, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম, ঐতিহাসিক ৭ মার্চ ফাউন্ডেশন, সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদ, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক জোট, বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল, বঙ্গবন্ধু স্পোর্টস কাউন্সিল, বেঙ্গলী উইম্যান ফোরাম, ঢাকা ইউনিভার্সিটি এলমোনাই এসোসিয়েশন, শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এলমোনাই এসোসিয়েশন, খলিল কাজী অবিই, সভাপতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইউ কে, নজরুল ইসলাম অকিব, সভাপতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লন্ডন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম, বাবুল হোসেন আহবায়ক প্রজন্ম একাত্তর, ড. আব্দুল হান্নান, সভাপতি আব্দুস সামাদ আজাদ ফাউন্ডেশন, হারুন উর রশীদ, সভাপতি বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, আলিম উদ্দিন ফয়ছল, আহবায়ক বঙ্গবন্ধু শিশু কিশোর পরিষদ, হিউম্যান রাইটস কমিশন, শেখ রাসেল মেমরিয়াল ট্রাস্ট, হিউম্যান রাইটস কমিশন মহিলা শাখা, মুক্তিযোদ্ধা যুব কমান্ড, ইউরোপিয়ান যুব কমান্ড, ব্যাঙ্গলী ইউম্যান ফোরাম, জাতীয় চার নেতা পরিষদ, শাহ বেলাল, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু রাইটার এন্ড জার্নালিস্ট ফোরাম ইউকে, আফসার খান সাদেক, মেমোরিজ অব বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউকে, নাজমুল ইসলাম, সভাপতি, বঙ্গবন্ধু যুব পরিষদ, নিরাপদ সড়ক চাই, বাংলার সুর, সনাতন এসোসিয়েশন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার, হিন্দু বোদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্টি। এছাড়াও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তি ও সংগঠনকে মুজিব শতবর্ষ উদযাপন কমিটিতে সম্পৃক্ত করার সুযোগ উন্মোক্ত রাখা হয়েছে।

ব্রিটেনে মুজিব শতবর্ষ উদযাপনে বছরব্যাপী কর্মসূচী:

১৭ ই মার্চ ২০২০: বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা।

২৩শে মার্চ ২০২০: ব্রিটিশ পার্লামেন্টে হাউস অব লর্ডসের সদস্য, এমপি ও মন্ত্রীদের নিয়ে অনুষ্ঠান- ‘ব্রিটেন-বাংলাদেশ-বঙ্গবন্ধু ঐতিহাসিক সম্পর্ক।’ প্রধান অতিথি – পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন। বিশেষ অতিথি – পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম।

১৩ই এপ্রিল ২০২০ : নর্থওয়েস্ট (ম্যানচেষ্টার)

১৯শে এপ্রিল ২০২০: ‘সাহিত্য, সংস্কৃতিচর্চায় বঙ্গবন্ধু’-সাংবাদিক, বুদ্ধিজীবি, লেখক,কবি, সাহিত্যিকদের নিয়ে আলোচনা অনুষ্ঠান।

৪ঠা মে ২০২০: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জাতীয় উদযাপন কমিটির ইফতার মাহফিল।

৮ই জুন ২০২০: আলোচনা অনুষ্ঠান, মিডল্যান্ড, বার্মিংহাম।

১৫ই জুন ২০২০: ওয়েলস, কার্ডিফ।

২২শে জুন ২০২০: নর্থইস্ট (নিউক্যাসেল, সান্ডারল্যান্ড )

২৯শে জুন ২০২০: পোর্টসমাউথ, ডরসেট, ইপসুইস, সাউথামটন।

৫ই জুলাই ২০২০: বিলেতে বেড়ে উঠা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাঙালি বংশোদ্ভুত নতুন প্রজন্মের ছেলে মেয়েদের নিয়ে অনুষ্ঠান- ‘জাতিরাষ্ট্র বিনির্মাণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’। অক্সফোর্ড ইউনিভার্সিটি হল, অক্সফোর্ড। সম্ভাব্য আলোচক: ড. গওহর রিজভী, মো: শাহরিয়ার আলম এমপি ও ড. ফৌজিয়া শরীফ প্রমূখ।

১৫ই আগস্ট ২০২০: জাতীয় শোক দিবস-মিলাদ ও দোয়া মাহফিল এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন। ব্রিটেনের হোমলেস ও গরীব মানুষের মাঝে খাবার বিতরণ।

১৭ই আগস্ট ২০২০: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা।

সেপ্টেম্বর মাসে ২০২০: মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকীর আলোচনা সভা।

২৬শে অক্টোবর ২০২০: বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা থেকে শতকন্ঠে আবৃত্তি ও পাঠ।

১৭ই নভেম্বর ২০২০: ব্রিটেনে বসবাসরত মূলধারার বাঙালি ব্যবসায়ীদের নিয়ে আলোচনা অনুষ্ঠান-’বঙ্গবন্ধুর বাণিজ্য ভাবনা’।

১৬ই ডিসেম্বর ২০২০: বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন।

৪ই জানুয়ারি ২০২১: ব্রিটেনে বসবাসরত বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তণ নেতাকর্মীদের নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান-‘ছাত্রলীগ ও বঙ্গবন্ধু সম্পর্ক’।

১০ই জানুয়ারী ২০২১:  ৮ই জানুয়ারী জাতির পিতার লন্ডন প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা অনুষ্ঠান।

১৮ই জানুয়ারী ২০২১:  ব্রিটেনের বিভিন্ন কাউন্সিল থেকে নির্বাচিত বাঙালি কাউন্সিলারদের নিয়ে অনুষ্ঠান-‘জননেতা থেকে বিশ্বনেতা ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’।

১৭ই মার্চ ২০২১: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীর আলোচনা সভা- বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার ভূমিকা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026