রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩২

যুক্তরাজ্য-ফ্রান্স বাণিজ্য আলোচনায় তিক্ততা সম্পর্ক

যুক্তরাজ্য-ফ্রান্স বাণিজ্য আলোচনায় তিক্ততা সম্পর্ক

শীর্ষবিন্দু নিউজ: ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিয়ান-ইভেস লে ড্রিয়ান বলেছেন, ব্রেক্সিট আলোচনায় ফরাসি এবং ব্রিটিশ উভয় কর্তৃপক্ষ একে অপরকে ছিড়ে ফেলার চেষ্টা করবে।

তিনি আরও বলেছেন, এই বছরের মধ্যে যুক্তরাজ্যের একটি মুক্ত বাণিজ্য চুক্তি অর্জন করা খুবই কঠিন হবে। ব্রিটিশ সরকার বলছে তারা দুটি সমান সার্বভৌম পক্ষের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ চুক্তি চায়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ব্রেক্সিট নেগোশিয়েটর ডেভিড ফ্রস্ট বলেছেন, ইইউ ২০১৬ সালে কানাডার সঙ্গে যে ধরনের চুক্তি করেছে, তারা সে ধরনের চুক্তি করতে পারলেই খুশি হবে।

দুই সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবে ইইউ ত্যাগ করে যুক্তরাজ্য। এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশটি একটি ট্রানজিশন পিরিয়ডে থাকবে। এর মধ্যেই সম্পন্ন করতে হবে ইইউ এর সঙ্গে বাণিজ্য চুক্তি।

মিউনিখের একটি নিরাপত্তা সম্মেলনে লে ডেরিয়ান বলেন, উভয়পক্ষ সত্যকাএরর ইস্যুর কাছাকাছিও এখনও পৌঁছাতে পারেনি। তবে তিনি এও বলেছেন, এসবই আলোচনার অংশ। সবাই আলোচনা থেকে সর্বোচ্চ সুবিধা পেতে চাইবে এটিই স্বাভাবিক।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026