শীর্ষবিন্দু নিউজ: মৌসুমী ঝড় ডেনিসের প্রভাবে ব্রিটেনজুড়ে চলমান বন্যা পরিস্থিতির মধ্যেই সামনের দিনগুলোতে আরও ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে নতুন করে ইংল্যান্ড এবং ওয়েলসের আরও বহু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও করছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৪শ ঘরবাড়ি ও ৬শ’ স্থাপনা।
এর মধ্যে কেবল ওয়েলসেই পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৮শ ঘরবাড়ি। ব্রিটেনজুড়ে দেড়শ’টিরও বেশি স্থানে এখনও জারি রয়েছে বন্যা সতর্কতা। এর মধ্য ছয়টি স্থানে জীবনের ঝুঁকি থাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
এদিকে, অব্যাহত বন্যা এবং ভূমিধসের কারণে ওয়েলসসহ ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে খাবার সংকট। সরকারের পক্ষ থেকেও বন্যা কবলিতদের সর্বোচ্চ সহায়তায় আশ্বাস দেয়া হয়েছে।