রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫০

মুনাফা কমায় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে এইচএসবিসি

মুনাফা কমায় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে এইচএসবিসি

শীর্ষবিন্দু নিউজ: স্বনামধন্য ব্যাংক এইচএসবিসি‘র ২০১৯ সালে মুনাফা এক তৃতীয়াংশ কমে যাওয়ায় প্রায় ৩৫ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ব্যাংকটি।

বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ২০২২ সালের মধ্যে ব্যাংক পুনর্গঠনের জন্য ৪৫০ কোটি মার্কিন ডলার ব্যয় কমানোই ব্যাংকটির পদক্ষেপের লক্ষ্য। ধারনা মতে, ১০ হাজার কর্মী ছাঁটাই করা হবে। এশিয়া, মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা আর ইউরোপের ৫০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এইচএসবিসি।

ব্যাংকটির অন্তবর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা নোয়েল কুইন বলেছেন, এইচএসবিসি’র কর্মীসংখ্যা বর্তমানে ২ লাখ ৩৫ হাজার। আগামী তিন বছরের মধ্যে তা ২ লাখে নামিয়ে আনা হবে । এশিয়ার এ ব্যাংকটি গতবছর কর পরিশোধ বাদে মুনাফা করেছে ১ হাজার ৩৩৫ কোটি ডলারের।

ব্যাংকটি জানিয়েছে, মূলত ইউরোপে বিনিয়োগ আর বাণিজ্যিক কার্যক্রম প্রত্যাশিত না হওয়ায় ৭৩০ কোটি মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে তারা। তবে ৩৫ হাজার কর্মীকে ছাঁটাইয়ের ঘটনাটি অপ্রত্যাশিত। ছাঁটাইয়ের এ সংখ্যা ব্যাংকটির মোট কর্মীর ১৫ শতাংশ।

এদিকে, বিশ্লেষকদের ধারণা ছিল- ১০ হাজার কর্মী ছাঁটাই করা হবে। এশিয়া,মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা আর ইউরোপের ৫০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এইচএসবিসি।

বিশ্লেষকদের ধারণা মতে, শুধু যুক্তরাজ্যেই এর কর্মীসংখ্যা ৪০ হাজারের বেশি। এইচএসবিস’র এই ছাঁটাইয়ের কবলে পড়তে পারে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ব্যাংকিং–বিনিয়োগ ব্যবসার সঙ্গে জড়িত অনেক কর্মী।যদিও ঠিক কোথায় কোথায় কর্মী ছাঁটাই হবে তা এখনো সুনির্দিষ্ট নয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026