শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৯

লন্ডন সেন্ট্রাল মসজিদে ছুরি হামলায় আটক ১

লন্ডন সেন্ট্রাল মসজিদে ছুরি হামলায় আটক ১

শীর্ষবিন্দু নিউজ: লন্ডনের সেন্ট্রাল মসজিদে আজ বিকেলে আসরের নামাজ চলাকালীন সময়ে এক বৃদ্ধকে ছুরিকাঘাত করা হয়েছে।

জানা গেছে, ৭০ বছর বয়সী ওই বৃদ্ধকে কয়েকবার ছুরিকাঘাত করার পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। মসজিদের ভিতরে থাকা কিছু মুসল্লিদের করা ভিডিওচিত্রে দেখা যায় একজন ব্যক্তিকে পুলিশ হাতে হাতকড়া পড়াচ্ছেন ।

স্থানীয় পুলিশ জানিয়েছে, আহতের অবস্থা আশঙ্কাজনক এবং তাকে হাসপাতালে জরুরী চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুরুতর আহত ওই ব্যক্তি রিজেন্ট পার্ক লন্ডন সেন্ট্রাল মসজিদের মুয়াজ্জিন।

অপরদিকে, লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এই ঘটনাটিকে এখনো সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হয়নি। তারা বলছেন, তারা এ ঘটনাটিকে খতিয়ে দেখছেন।

উল্লেখ্য: সেন্ট্রাল লন্ডনের এই মসজিদটি লন্ডনের বৃহৎ একটি মসজিদ যেখানে পাঁচ হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। ধারণা করা হচ্ছে এ ঘটনার সময় প্রায় ৩০০ জন মানুষ মসজিদে উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026