শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যের কিছু অংশে জুড়ে প্রবল ঝড় ডেনিস ও ভারী বৃষ্টিপাতের কারনে নানা বিরম্ভনায় পড়েছে স্থানীয় কমিউনিটির বাসিন্দারা। যুক্তরাজ্যের সাউথ ওয়েলস ও ইংল্যান্ডের কয়েকটি অংশে বন্যায় প্লাবিত হয়ে রাস্তা ঘাট ও বাড়ী ঘর ডুবে গেছে।
এছাড়াও বৃহস্পতিবার এক আবহাওয়া র্প্বূাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে নর্থ ওয়েলস এবং নর্থ ওয়েস্ট অফ ইংল্যান্ড জুড়ে এক মাসের সমপরিমান বৃষ্টিপাত হতে পারে।
এদিকে, ঘুর্নিঝড় ডেনিসের প্রভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন না করায় প্রধানমন্ত্রী বরিস জনসনের কঠোর সমালোচনা করেছেন বিরুধী দলীয় নেতা জেরেমি করবিন।
তবে এ বিষয়ে সরকারের এক মন্ত্রী জানিয়েছেন, গনমাধ্যমকে এড়িয়ে যেতেই প্রধানমন্ত্রী বন্যা কবলিত অঞ্চলগুলোতে ভ্রমন করছে না।
যুক্তরাজ্যর বিজনেস মিনিস্টার নাদিম জাহাওয়ে বলেন, মিস্টার জনসন ক্ষতিগ্র্স্থ এলাকাগুলো পরিদর্শনের পরিবর্তে ক্ষতিগ্রস্থ সম্প্রদায় এবং ব্যবসা গুলোর জন্য তহবিল পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করার দিকে মনোনিবেশ করছেন।
এমন পরিস্থিতিতে সারা দেশে প্রায় ১২০টি বন্যা সর্তকতা জারি অব্যহত হয়েছে। এছাড়াও সৃষ্ট বন্যার ফলে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের বিভিন্ন স্থানে রেলপথ ডুবে যাওয়ায় যাত্রীদের ভ্রমন ব্যাহত হচ্ছে।