শীর্ষবিন্দু নিউজ: লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে গত বৃহস্পতিবার ছুরিকাঘাতে আহত ব্যক্তি প্রথমবারের মতো গণমাধ্যমের সাথে কথা বলেছে।
৭০ বছর বয়সী রাফাত নামক ওই ব্যক্তি জানান, হামলাকারীকে ক্ষমা করে দিয়েছেন। হামলাকারী তার ঘাড়ে আঘাত করেছিল এবং পরে তাকে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়। তিনি রিজেন্ট পার্ক মসজিদে শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে এসে জানান হামলাকারীর প্রতি তার কোন ঘৃণা নেই এবং হামলাকারীর জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন ।
উল্লেখ্য, মানুষ হত্যায় চেষ্টার ঘটনায় ২৯ বছর বয়সী এক যুবককে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ।এই ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা না করলেও পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ ।