শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৯

জল্লারপার মহল্লা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত

জল্লারপার মহল্লা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত

সামাজিক সংগঠন জল্লারপার মহল্লা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। 

গত ১৬ই ফেব্রুয়ারী রবিবার দুপুর ১টায় লন্ডনের ডকল্যান্ড এলাকার স্থানীয় এক কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি মফিজুর রব নিপু সংগঠনের বিগত দুই বৎসরের কার্যক্রম সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা তুলে ধরেন এবং রিপোর্ট পেশ করেন। 

আয়োজিত এই সভায় উপস্থিত সংগঠনের সদস্যবৃন্দের মতামতের ভিত্তিতে আগামী দিনে কিভাবে নিজ এলাকার উন্নয়নে কাজ করা যায় সে হিসেবে উপস্থিত সকল সদস্য তাদের নিজ নিজ মতামত ব্যক্ত করেন। এতে কিছু কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কয়েকটি সিদ্ধান্ত গৃহিত হয়-

১. ইউকেতে রাম্বাধান মাসে ইফতারীর আয়োজন, স্পোর্টস ডে ও সামার হলিডেতে ট্রিপ ডে‘র আয়োজন

২. এলাকার প্রবেশ পথের রাস্তা বড় করার জন্য মেয়র এবং ডিসি বরাবর আবেদন

৩. এলাকার পুরাতন সামাজিক সংগঠন চাহন সমাজ কল্যান সংস্থাকে এলাকার মুরব্বি ও যুবকদের সমন্বয়ে নতুন করে গঠন করা

৪. জল্লারপার জামে মসজিদে বন্ধ হয়ে যাওয়া মক্তব চালু করা ও প্রতি বছরের ন্যায় রাম্বাধান মাসে গরীব মানুষের জন্য ইফতারীর আয়োজন আবার চালু করা

৫.  জল্লারপার মহল্লা ইউকের সম্পূর্ণ আর্থিক সহযোগিতায় এলাকায় ৩টি বড় আবর্জনা বাক্সে স্থাপন করা। 

একই সভায় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি মফিজুর রব নিপু, সহ সভাপতি জামাল আহমদ, সাধারণ সম্পাদক সুমন আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ আবু খান পাভেল, কমিউনিটি মেম্বার রাজা বক্স লাকি, সাবের বক্স, রেজওয়ান বক্ত, হুমাউন রশীদ শাহিন, মুজিবুর রব মুহিব প্রমুখ। রাতের খাবার ও দোয়া পরিচালনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

-সংবাদ বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026