রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৯

ভালবাসা দিবসে আরবি চ্যানেলে সৌদি লেসবিয়ান যুগল

ভালবাসা দিবসে আরবি চ্যানেলে সৌদি লেসবিয়ান যুগল

শীর্ষবিন্দু নিউজ: আরবি ভাষার টিভি চ্যানেলে প্রকাশ্যে নিজেদের ভালোবাসার কথা ঘোষণা দিলেন সৌদি আরবের নাগরিক এক লেসবিয়ান যুগল। বর্তমানে এই যুগল লন্ডনে স্থায়ীভাবে অবস্থান করছেন।

সৌদি আরবে থাকলে তাদের মৃত্যুদন্ড কার্যকর হতে পারে এ আশংকায় তাদেরকে আশ্রয় দিয়েছে বৃটেন। ক্রমশ উদারীকরণ হওয়া সৌদি আরবে এখনো সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ।

এবারের ভ্যালেন্টাইন্স ডে’তে ডয়েচে ভেলে আরবির এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেন সৌদির এই যুগল। ‘জাফর টক’ নামের ওই অনুষ্ঠানেই নিজেদের ভালোবাসার কথা বলেন তারা। এতে উঠে আসে, তাদের প্রথম দেখা হওয়ার কথা। তারা জানান, কীভাবে মধ্যযুগীয় আইন চলছে এমন একটি দেশে তাদের ভালোবাসা বেড়ে উঠেছে।

বৃটেনে এসে তারা তাদের সম্পর্কের বিষয়টি উন্মুক্ত করে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা সক্রিয় রয়েছেন। ইতিমধ্যে স্বজনরা তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। তবে এই যুগল জানিয়েছে, লন্ডনে তারা খুব ভাল ভাবেই মানিয়ে নিয়েছেন। নতুন পরিবেশে তার কোনো ধরনের মৃত্যুভয় ছাড়াই থাকতে পারছে।

উল্লেখ্য, সৌদি আরবে সমকামিতার শাস্তি এখনো মৃত্যুদন্ড বহাল আছে। ২০১৮ সালে নারীদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার পর ওই যুগলটি বৃটেনে চলে আসে। সেখানে তারা বৃটিশ সরকারের কাছে আশ্রয়ের আবেদন করলে তা অনুমোদন করা হয়। এখন লন্ডনেই সুখে আছেন তারা বলে জানিয়েছেন যুগলটি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026