রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪০

করোনা ভাইরাস মোকাবেলায় প্রস্তুত যুক্তরাজ্য

করোনা ভাইরাস মোকাবেলায় প্রস্তুত যুক্তরাজ্য

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্য করোনা ভাইরাস মোকাবেলায় ভালভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার।

ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাজ্যে এ পর্যন্ত যে ক‘জন কেই পরিক্ষা নিরীক্ষা করা হয়েছে তাদের ৯৯% শতাংশই নেতিবাচক অবস্থায় ফিরে এসেছে। প্রমোদতরীতে ভ্রমনে যাওয়া চার ব্রিটিশ যাত্রী শনিবার বৃটেনে ফিরে আসার পর তাদের পরিক্ষার করা হলে ফলাফল ইতিবাচক আসে। আর তাই সব মিলিয়ে যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।

বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় তা মহামারী আকার ধারণ করার শঙ্কা বাড়ছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সোমবার দুপুর ২টা পর্যন্ত মোট ৬,৫৩৬ জনের করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়েছে যার মধ্যে ৬,৫২৭ জনের নেতিবাচক ফলাফল এসেছে।

অপরদিকে ইতালিতে ইউরোপে সবচেয়ে বেশি সংখ্যক করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইতালিতে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে দুইশো জনেরও বেশী এবং মৃত্যুবরন করেছে ৬ জন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026