সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০

খালেদা-হাসিনা ফোনালাপ আজ যে কোন সময়

খালেদা-হাসিনা ফোনালাপ আজ যে কোন সময়

শীর্ষবিন্দু নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগির বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে টেলিফোন করতে পারেন। নির্বাচন নিয়ে সংলাপের অংশ হিসেবে প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলবেন বিরোধীদলীয় নেতার সঙ্গে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।

রাজনৈতিক উত্তেজনা ও সংলাপের সম্ভাবনা নিয়ে আলোচনার মধ্যেই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যে কোনো সময় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে আলোচনার আহ্বান জানাবেন। শুক্রবার গুলশানের একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী ইতিমধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও ১৪ দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন। এখন তিনি কথা বলবেন বিরোধীদলীয় নেতার সঙ্গে। তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া ইতিমধ্যে এ সরকারকে অবৈধ বলেছেন। তার পরও প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে কথা বলে আন্তরিকতার পরিচয় দিতে পারেন। ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক নেতা ইনু বলেন, প্রধানমন্ত্রী যে কোনো সময় সরাসরি বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে আলোচনার সূত্রপাত করার আহ্বান জানাবেন।

নির্বাচনের দিনগণনা শুরু হওয়ায় শুক্রবার থেকে বর্তমান মহাজোট সরকার অবৈধ হয়ে গেছে বলে খালেদা জিয়া বৃহস্পতিবার যে বক্তব্য দিয়েছেন তা সাংবিধানিকবিরোধ বলে মন্তব্য করেন ইনু। তফসিল ঘোষণার আগ পর্যন্ত এ সরকারই সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করবে জানিয়ে খালেদা জিয়াকে ওই বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানান তিনি। ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে আনুষ্ঠানিক- অনানুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে জানিয়ে জাসদ সভাপতি বলেন, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার মধ্যে যে কোনো দিন আলোচনার সূত্রপাত হতে পারে বলেই তার ধারণা।

ইনু বলেন, আমাদের প্রস্তাব যদি না মানা হয়, সংলাপে যদি তারা না আসেন, তাহলে উদ্ভূত পরিস্থিতিতে আমরাই আলোচনার সূত্রপাত ঘটাব, প্রয়োজনে আদালতের শরণাপন্ন হব, রাষ্ট্রপতির পরামর্শ নেব। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে সাব-রিজিওনাল ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026