শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০৩

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজনকে শনাক্ত

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজনকে শনাক্ত

শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশে প্রথমবারের মত করোনা ভাইরাস আক্রান্ত তিনজনকে শনাক্ত করা হয়েছে৷ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর এই তথ্য নিশ্চিত করেছে৷

বাংলাদেশে প্রথমবারের মত তিনজনের মধ্যে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে৷ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর এই তথ্য জানিয়েছে৷

রোববার আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে ইনস্টিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান বলে খবর প্রকাশ করেছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষার উপায়

ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে এমন মাস্ক কার্যকর বলে প্রমাণিত না হলেও এগুলো অন্তত কিছু জীবাণু মুখ কিংবা নাকে যাওয়া ঠেকাতে পারে৷ এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, মাস্ক পরা থাকলে মানুষের হাত যখন-তখন মুখ বা নাকে যায় না৷ আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে এমন মাস্ক অন্যদের আক্রমণ থেকে বাঁচাবে৷

আক্রান্তদের মধ্যে দুজন সম্প্রতি ইটালি থেকে ফিরেছেন৷ পরবর্তীতে তাদের একজনের সংস্পর্শে পরিবারের আরেক সদস্য আক্রান্ত হয়েছেন। রয়টার্স জানিয়েছে, আক্রান্তদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে৷

তিনজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা৷ তিনি বলেন, ‘‘দুইজন দেশে আসার পর তাদের উপসর্গ দেখা দেয়। আমাদের হটলাইনে ফোন দিলে আমরা তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠাই। সেখানে দুইজনের পজেটিভ আসে।’’

তাদের সংস্পর্শে আসা মোট চারজনকে পরীক্ষা করা হয়েছে৷ এরমধ্যে একজন ছাড়া বাকিদের করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি বলেও জানান তিনি৷

আইইডিসিআরের নির্দেশনা

আপনি যদি চীন, সিঙ্গাপুর, জাপান, দক্ষিন কোরিয়া, ইতালি, ইরান এসব দেশে ভ্রমণ করে থাকেন এবং ফিরে আসার ১৪ দিনের মধ্যে যদি আপনার জ্বর-কাশি-গলা-ব্যথা-শ্বাসকষ্ট দেখা দেয়, তাহলে অতি দ্রুত আইইডিসিআর-এর হটলাইন নাম্বারে যোগাযোগ করুন এবং কুয়েত-মৈত্রী সরকারি হাসপাতালে ডাক্তারের পরামর্শ নিন।

হটলাইন নাম্বার– ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026