রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৪

করোনা ভাইরাসের কারণে বন্ধ হবে স্কুল-অফিস: দ্বিতীয় ধাপে প্রবেশ করতে যাচ্ছে ব্রিটেন

করোনা ভাইরাসের কারণে বন্ধ হবে স্কুল-অফিস: দ্বিতীয় ধাপে প্রবেশ করতে যাচ্ছে ব্রিটেন

শীর্ষবিন্দু নিউজ: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, যুক্তরাজ্য করোনা ভাইরাস মোকাবেলায় দ্বিতীয় ধাপে যেতে প্রস্তুত। যার অর্থ স্কুলগুলোকে বন্ধ করে দেয়া ও বড় ধরনের ক্রীড়া ইভেন্ট বাতিল করা এবং লোকদের বাড়ী থেকে কাজ করার পরামর্শ প্রদান।

প্রধানমন্ত্রী বরিস জনসন বৃহস্পতিবার একটি জরুরি কোবারা বৈঠকে সভাপতিত্ব করবেন এবং সেখানে তিনি ঘোষণা করতে পারেন যুক্তরাজ্য করোনা ভাইরাস মোকাবেলায় পরবর্তী ধাপে অগ্রসর হয়েছে।

সোমবার বরিস জনসন বলেন, ভাইরাসের ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং এটির বিস্তার ঠেকাতে সব ধরনের কৌশল অবলম্বন করা হচ্ছে।

তিনি আরও বলেন, ভাইরাসের বিস্তারকে ধীর করতে বিলম্ব পর্যায়ে যাওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। আর তাই আশা করা হচ্ছে, বৃটেন যে দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে তা খুব তাড়াতাড়ি ঘোষণা করবেন বরিস জনসন।

করোনা ভাইরাসে আক্রান্ত বুধবার আরও দু’জন মারা গিয়েছে। আর সব মিলিয়ে  মোট মৃত্যুর সংখ্যা আট জনে দাঁড়িয়েছে। আজ দুজন মারা যাবার পরই দ্বিতীয় ধাপে যাবার খবরটি সামনে এল। বর্তমানে সরকার দেশের অভ্যন্তর এ ভাইরাসটি ছড়িয়ে পড়া বন্ধের দিকে মনোনিবেশ করা করছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026