শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫২

সুস্থ ও ঝুঁকিমুক্ত ভাবে মসজিদ পরিচালনা করতে কাউন্সিল অফ মস্কের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

সুস্থ ও ঝুঁকিমুক্ত ভাবে মসজিদ পরিচালনা করতে কাউন্সিল অফ মস্কের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক: কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস এর উদ্যোগে মসজিদ এর ট্রাস্টিদের জন্য ঝুঁকিমুক্ত ব্যবস্থাপনা এবং কার্যকর প্রশাসন সম্পর্কে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৪ মার্চ পূর্ব লন্ডন মুসলিম সেন্টারে এই প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল সকল মসজিদ এর ট্রাস্টিদের তাদের আইনী দায়িত্ব দক্ষতার সাথে ও কার্যকরভাবে সম্পাদন করা সাধারণ প্রশাসনের সমস্যাগুলি মোকাবেলায় সহায়তা করা।

এই প্রশিক্ষণ অনুষ্টানের প্রশিক্ষক হিসাবে উপস্থিত  ছিলেন- ব্রিটেনের চ্যারিটি কমিশনের অভিজ্ঞ ব্যক্তিত্ব কোলেট বেনেট ও ট্রেনিং স্যুট এর প্রশিক্ষক নাদিম হুসেন। প্রশিক্ষকরা কীভাবে মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ঝুঁকির সমস্ত দিক মূল্যায়ন করেন এবং কীভাবে সেগুলি হ্রাস করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন সে সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন।

কাউন্সিল অফ মস্ক সকল মসজিদকে চ্যারিটি কমিশনের নির্দেশনা সমূহ অনুসরণ করার  ও মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সকল প্রকার ক্ষতির হাত থেকে রক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, নীতি ও পদ্ধতি বিকাশের মাধ্যমে সমস্ত মসজিদকে সমর্থন করার জন্য এই জাতীয় প্রশিক্ষণের আয়োজন করেছে।

এই অনুষ্টান বাস্তবায়নে কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস এর সাথে সহযোগিতা করেছে ইস্ট লন্ডন মসজিদ এবং লন্ডন মুসলিম সেন্টার।

কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস এর ট্রেজারার মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, কার্য নির্বাহী সদস্য ও সাবেক কাউন্সিলর মোঃ মায়ুম মিয়া, নূর বক্স, আল হুদা মসজিদের খতিব আব্দুল কাদির সালেহসহ বিভিন্ন মসজিদের ট্রাস্টি ও ঈমামরা উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026