শীর্ষবিন্দু নিউজ: ১৫ই মার্চ স্বাস্থ্য সুরক্ষা (করোনাভাইরাস) নিয়ন্ত্রন আইন ২০২০ নামে ইংল্যান্ডের সরকারী ওয়েবসাইটে একটি জরুরী তথ্য প্রকাশ করা হয়।
যেখানে বলা হয়, ৭০ বছরের উপরের নাগরিকদের অসুস্থ্য না হলেও ৪ মাসের স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকতে হবে। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহ হলেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর কেউ করোনাভাইরাস পরীক্ষা ও কোয়ারেন্টাইনে যেতে অস্বীকৃতি জানালে ১ হাজার পাউন্ড জরিমানা অথবা জেলদন্ড হতে পারে।
পুলিশকে এ আইণটি প্রয়োগ করার জন্য বিশেষ ক্ষমতা দিয়েছে দেশটির সরকার। দেশটিতে করোনাভাইরাসের কারনে কম ঝুঁকিপূর্ণ কয়েদিদের নির্বাহি আদেশে ছেড়ে দেয়া হতে পারে।