শীর্ষবিন্দু নিউজ: করোনাভাইরাস আতঙ্কে ইংল্যান্ডের সকল স্কুলগুলো আগামী শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ব্রিটিশ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
এর আগে ওয়েলস এবং স্কটল্যান্ড তাদের সকল স্কুলগুলো আগামী শুক্রবার থেকে বন্ধ ঘোষণা করেছিল। এদিকে মরনঘাতী করোনা ভাইরাস য্ক্তুরাজ্যেও দিনের পর দিন মহামারী আকার ধারন করছে।
এনএইচএস ইংল্যান্ডের দেয়া তথ্য মতে, যুক্তরাজ্যে আজ বুধবার নতুন করে আরও ৬৭৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে যুক্তরাজ্যে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৬২৬ জন এবং মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ১০৪ জন।
এছাড়াও করোনা ভাইরাসের প্রার্দুভাব বাড়তে স্কটল্যান্ড ও ওয়েলসের সমস্ত স্কুলগুলো আগামী শুক্রবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। আশা করা হচ্ছে যুক্তরাজ্য একই পথ অনুসরন করে খুব দ্রুত স্কুল বন্ধ ঘোষণা করবে।
স্কটল্যান্ডের ফাস্ট মিনিস্টার নিকোলা স্টার্জন বলেছেন, স্কুলগুলো স্বাভাবিক ভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ায় ফলে তাদের প্রচুর কর্মী হারাতে হয়েছে। এদিকে সারা বিশ্বে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২ লক্ষ ছাড়িয়েছে এবং সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ৮২ হাজারেরও বেশী।
উল্লেখ্য, যুক্তরাজ্যে মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত ৫৬ হাজার ২২১ জনকে করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ৬৫ জন। এদিকে আজ চব্বিশ ঘন্টার ব্যবধানে সর্বোচ্চ ৬৭৬ জন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হলো যা এর আগের যে কোন দিনের চেয়ে সর্বোচ্চ।