রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৮

আশার বাণী শোনালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আশার বাণী শোনালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ: মহামারি করোনা ভাইরাস (কভিড-১৯) মোকাবিলায় পদক্ষেপ জোরদার করছে বৃটেন। দেশটিতে গ্রীষ্মের আগে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে গণহারে পরীক্ষা করা, সামাজিক দূরত্ব বৃদ্ধি সহ অন্যান্য পদক্ষেপের ঘোষণা দিয়েছে সরকার। এ খবর দিয়েছে বিবিসি।

একইসঙ্গে শহর লকডাউন করে দেয়ার সম্ভাবনাও রয়েছে। বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, আগামী ১২ সপ্তাহের মধ্যে আমরা এই রোগের গতিপথ পাল্টে দিতে পারবো। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আরো বলেন, ঘোষিত পদক্ষেপগুলো সকলে মিলে বাস্তবায়নের মাধ্যমেই দেশ থেকে করোনা ভাইরাস বিদায় করা সম্ভব।

নতুন বিধিনিষেধ আরোপ করা হবে কিনা জানতে চাইলে জনসন বলেন, আমরা বিজ্ঞানের নির্দেশনা মেনেই আগাচ্ছি। পাশাপাশি আমাদের পরামর্শ কাজ করছে কিনা সেটাও বিবেচনায় নেয়া হচ্ছে। যদি বিদ্যমান পদক্ষেপগুলো কাজ না করে তাহলে কোনো অপশনই বাদ রাখা হবে না।

কিছুটা সতর্ক ও আশাবাদী এক মন্তব্যে জনসন বলেন, সবকিছু বিবেচনায়, আমি মনে করি, আমরা আগামী ১২ সপ্তাহের মধ্যেই গতিপথ পাল্টে দিতে পারবো। আমি সম্পূর্ণ নিশ্চিত যে, আমরা করোনা ভাইরাসকে দেশ থেকে বিদায় করতে পারবো। তবে তা তখনই সম্ভব, যখন আমরা সকলে আমাদের ঘোষিত পদক্ষেপগুলো মেনে চলবো- এটা গুরুত্বপূর্ণ।

জনসন ভাইরাসটির পরীক্ষামূলক চিকিৎসার উপর ভিত্তি করে নিজের মন্তব্য প্রকাশ করেন। বলেন, বৃটেনে এদিন প্রথম করোনা রোগীকে একটি পরীক্ষামূলক ওষুধ দেয়া হয়েছে। এছাড়া, বেশ দ্রুত অ্যান্টিবডি পরীক্ষাও শুরু হবে। প্রেগন্যান্সি পরীক্ষার মতো।

বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবারের সম্মেলনে আশার বাণী শোনালেও, জনগণকে পৃথক করে রাখতে, ভাইরাসটির সংক্রমণ রুখতে নতুন কোনো পদক্ষেপের ঘোষণা দেননি জনসন। যদিও সেদিন লন্ডনে চলাফেরা সীমিত করার খবর প্রকাশিত হয়েছিল স্থানীয় গণমাধ্যমে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026