মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০৫

লন্ডনে করোনা প্রতিরোধে কমিউনিটিতে ফ্রি সেবা দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম সেভেন

লন্ডনে করোনা প্রতিরোধে কমিউনিটিতে ফ্রি সেবা দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম সেভেন

শীর্ষবিন্দু নিউজ: লন্ডনে এ পর্যন্ত করোনায় ৩ জন বাংলাদেশী মারা গেছেন। পূর্ব লন্ডনে সবচেয়ে বেশি বাংলাদেশীদের বাস। আর বাংলাদেশী ও মুসলিমদের বিভিন্ন সংগঠনের প্রধান কার্যালয় এই পূর্ব লন্ডনেই। এ কারণেই এখানেই সবচেয়ে বেশি সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

এক্ষেত্রে কমিউনিটিকে সহায়তায় এগিয়ে এসেছে টিম সেভেন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। করোনায় আক্রান্ত হলে সবাই যে মারা যায় না আর এই রোগ থেকে বেঁচে থাকতে কী কী প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া যায় সে বিষয়ে কমিউনিটির সবাইকে সচেতন করতে ব্যবস্থা নিয়েছে এই স্বেচ্ছাসেবী সংগঠন। এছাড়াও বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এই সচেতনতামূলক কাজে এগিয়ে এসেছেন।

টিম সেভেন পূর্ব লন্ডনের বিভিন্ন এলাকায় বিনামূল্যে মাস্ক বিতরণসহ সচেতনতা মূলক লিফলেট বিতরণ করছে।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সংগঠন জনগণকে করোনা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে নানা ধরনের পরামর্শ দিচ্ছেন। এরই অংশ হিসেবে ব্রিটেনে মুসলিমদের সবচেয়ে বড় সংগঠন মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি) তাদের ওয়েবসাইটে করোনা বিষয়ে দিকনির্দেশনা দিয়েছে।

এছাড়া ব্রিটিশ ইসলামিক মেডিক্যাল এসোসিয়েশনও মুসলিম কমিউনিটিকে করোনার ক্ষতিকর অবস্থা থেকে বাঁচতে জনসমাগম এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে। এছাড়া ব্রিটেনের বাংলাদেশিদের সবচেয়ে বড় মসজিদ ইস্ট লন্ডন মস্ক-এর ওয়েব সাইটে এবং মসজিদের ভেতরে মনিটরের মাধ্যমে জনসাধারণকে করোনা থেকে বাঁচতে সচেতন করতে নানা ধরনের পরামর্শ দেয়া হচ্ছে।

এছাড়া লন্ডনের বিভিন্ন মসজিদে ও বাংলাদেশীদের বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে করোনা বিষয়ে নানা সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। একই সাথে তারা দুস্থ ব্যক্তিদের মাঝে মাস্ক, খাবার ও পরিস্কার থাকার নানা পণ্য বিতরণ করছে।

প্রসঙ্গত: ব্রিটেনে কোভিড-১৯ বা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩ জন বাংলাদেশীসহ মোট ৭১ জন মারা গেছেন। গতকাল নতুন করে ১৮৩ জন আক্রান্ত হয়ে মোট ১৯৫০ জন চিকিৎসা নিচ্ছেন বাসায় ও হাসপাতালে। আর গতকাল পর্যন্ত আক্রান্তদের প্রায় অর্ধশতাধিক সুস্থ হয়ে উঠেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026