শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪০

মসজিদের রেন্ট মাফ করে দেয়ার জন্য মেয়রের কাছে বিশেষ আবেদন

মসজিদের রেন্ট মাফ করে দেয়ার জন্য মেয়রের কাছে বিশেষ আবেদন

লন্ডন ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার, করোনা ভাইরাস মহামারীজনিত কারণে ৫৫ টি মসজিদের সংগঠন কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস COVID-19 দ্বারা উদ্ভূত বিপদগুলি মোকাবিলার জন্য স্থানীয় এবং জাতীয় সরকারের সাম্প্রতিক পরামর্শের সাথে সামঞ্জস্য রেখে, ঈমাম ও স্কলারদের সাথে পরামর্শ করে এবং মুসল্লিদের কথা বিবেচনা করার পাশাপাশি বৃহত্তর জনসাধারণের মঙ্গলকে রক্ষা করার জন্য বিভিন্ন মসজিদ নেতৃত্বের সাথে একাধিক জরুরি সভা করে, COVID-19 এর তীব্রতা এবং সরকার প্রদত্ত পরামর্শ কার্যকর করার জন্য গত ২০ মার্চ শুক্রবার (২০.০৩.২০) থেকে অবিলম্বে মসজিদে জামাত, সকল প্রকার এবাদত, সমাবেশ এবং সমস্ত পাবলিক অ্যাক্সেস স্থগিত করার জন্য টাওয়ার হ্যামলেটসের সমস্ত মসজিদ এবং কেন্দ্রগুলিকে পরামর্শ দেয়া হয়েছে।

স্থানীয় ও জাতীয় সরকারের নির্দেশিকাগুলির আলোকে সিদ্ধান্তগুলি পর্যালোচনা করার জন্য এবং মসজিদগুলির ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা কাউন্সিল অফ মস্ক এর নেতৃবৃন্দের সাথে আলোচনা করে যখন নিরাপদ মনে করা হবে কেবল তখনই সম্পূর্ণ সেবা পুনরুদ্ধার করা হবে। এই বন্ধকালীন সময়ে সমস্ত কার্যক্রম স্থগিত করা মসজিদগুলির ভবিষ্যত এবং টেকসই সম্পর্কে তাৎক্ষণিক আর্থিক নিরাপত্তাহীনতা এবং গভীর উদ্বেগ তৈরি করেছে।

মসজিদগুলি পরিচালনার ক্ষেত্রে মুসল্লিরা আর্থিক ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং বিশেষকরে শুক্রবার জুম্মাহ সময় মুসল্লিদের দ্বারা অনুদান থেকে প্রায় সম্পূর্ণ অর্থায়ন এবং রক্ষণাবেক্ষণ করা হয়। টাওয়ার হ্যামলেটসের সব কটি মসজিদ অস্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে, এখন আর মসজিদে নামাজের জন্য কুনো মুসল্লি যাবে না, যেখানে মসজিদ ভর্তি মানুষ পাঁচ ওয়াক্ত নামাজে হাজিরা দিতেন, সেখানে জন শুন্য মাসজিদগুলি, মসজিদ বন্ধের সাথে সাথে সকল আয়ের উৎসও বন্ধ হয়ে গেছে, বর্তমান অবস্তায় মাসজিদগুলি রক্ষণাবেক্ষণ করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এই সব মোকাবেলা করে মসজিদ পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন মসজিদ কমিটির সদস্যরা। টাওয়ার হ্যামলেটস এর ভিতর অধিকাংশ মসজিদ আছে যা কাউন্সিল অথবা হাউজিং এসোসিয়েশন এর মালিকানা ও তাদের নিয়ন্ত্রণে, সুতরাং এই সংকটময় সময়ে মসজিদের আগামী ছয় মাসের রেন্ট মাফ করে দেয়ার জন্য লন্ডন ব্যারো অফ টাওয়ার হ্যামলেটসের মেয়র মিঃ জন বিগস কাছে আবেদন করা হয়েছে কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস এর পক্ষ থেকে।

কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস এর চেয়ারম্যান হাফেজ মাওলানা শামসুল হক, সেক্রেটারি হীরা ইসলাম, ট্রেজারার মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল এক বিবৃতিতে বলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলকে অনুরোধ করা যাচ্ছে যে কমপক্ষে ছয় মাস কাউন্সিল অথবা হাউজিং এসোসিয়েশন থেকে ভাড়া দেওয়া মসজিদ এবং অন্যান্য উপাসনালয়গুলির ভাড়া ও অন্যান সার্ভিস চার্জ স্থগিত করার জন্য, যার ফলে মসজিদ কমিটির সদস্যদের কিছুটা চাপ এবং অনিশ্চয়তা কমিয়ে দেবে এবং এই অন্ধকার সময়ে আলোর বাতিঘর হিসাবে কাজ করবে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও হাউজিং এসোসিয়েশন এর পক্ষ বিষয়টি বিবেচনা করার জন্যও কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস এর পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে।

নেতৃবৃন্দ আরো বলেন, টাওয়ার হ্যামলেটস ছাড়াও অন্যান এলাকার মসজিদ কমিটির পক্ষ থেকে এ ভাবে স্ব স্ব কাউন্সিলে আবেদন করে মসজিদগুলি সুন্দর ও চিন্তামুক্ত ভাবে রক্ষনাবেক্ষনের দায়িত্ব পালন করতে পারবেন।

– প্রেস বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026