বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:২১

লন্ডনে করোনায় আক্রান্ত হয়ে সিলেটের মনির উদ্দিনের মৃত্যু

লন্ডনে করোনায় আক্রান্ত হয়ে সিলেটের মনির উদ্দিনের মৃত্যু

শীর্ষবিন্দু নিউজ: বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের আতঙ্ক। করোনাভাইরাস যেন কাউকেই করুণা না করার পণ করেছে! ভয়ঙ্কর এই ভাইরাসের ছোবলে বাংলাদেশসহ গোটা বিশ্বে এখন জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

ভয়ঙ্কর এই ভাইরাসের কবলে পড়ে না ফেরার দেশে চলে গেছেন সিলেটের ওসমানীনগরের নিজ মান্দারুকা গ্রামের বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব মনির উদ্দিন আহমেদ। ইন্নালিল্লাহি…রাজিউন ।

শুক্রবার রাত বাংলাদেশ সময় ১১:৩০ লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি । মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নিজ মান্দারুকা গ্রামের সমাজ সেবক রাজু আহমেদ ।

উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওসমানীনগরের নিজ মান্দারুকা গ্রামের বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব মনির উদ্দিন আহমেদ লন্ডনের একটি হাসপাতালে আইসিইউতে ছিলেন। উনার সহধর্মিনীও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি বর্তমানে সেল্ফ আইসোলেশনে আছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026