শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩০

জাতির উদ্দেশে ভাষণ দেবেন রানি দ্বিতীয় এলিজাবেথ

জাতির উদ্দেশে ভাষণ দেবেন রানি দ্বিতীয় এলিজাবেথ

শীর্ষবিন্দু নিউজ: করোনাভাইরাসের মহামারি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। উইন্ডসর ক্যাসেলে ধারণ করা এই ভাষণটি রবিবার স্থানীয় সময় রাত দশটায় টেলিভিশনে প্রচার করা হবে।

বাকিংহাম প্যালেসেরএক বিবৃতিতে এতথ্য জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ৬৮ বছরের রাজত্বকালে এই নিয়ে চতুর্থবারের মতো জাতির উদ্দেশে বিষেশ ভাষণ দিতে যাচ্ছেন রানি দ্বিতীয় এলিজাবেথ

 

ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৮ হাজার ১৬৮ জন। এর মধ্যে দেশটিতে মৃত্যু হয়েছে তিন হাজার ৬০৫ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮৪ জনের। এমন অবস্থায় বিশেষ ভাষণ দিতে যাচ্ছেন ব্রিটিশ রানি

 

উল্লেখ্যসাধারণত বড়দিনের সময়ে বছরে একবার জাতির উদ্দেশে ভাষণ দিয়ে থাকেন ব্রিটিশ রানি। এর বাইরে তার ভাষণের নজির খুবই কম। ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধ, ১৯৯৭ সালে প্রিন্সেস ডায়ানার শেষকৃত্য এবং ২০০২ সালে রানির মায়ের মৃত্যুর পর বিশেষ ভাষণ দিয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। করোনাভাইরাস মহামারিতে তার এবারের ভাষণটি টেলিভিশন, রেডিও সামাজিক যোগাযোগমাধ্যমে একযোগে সম্প্রচারিত হবে




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026