বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২১

প্রবীণ সাংবাদিক গিয়াস কামাল আর নেই

প্রবীণ সাংবাদিক গিয়াস কামাল আর নেই

শীর্ষবিন্দু নিউজ: প্রবীণ সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী আর নেই। ৭৪ বছর বয়সী এই প্রবীণ সাংবাদিক দীর্ঘদিন রোগে ভুগে শনিবার মৃত্যু বরণ করেন। ভোর সাড়ে ৫টা দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে মৃত্যু হয় গিয়াস কামালের।

তার পারিবারিক সূত্রে জানা যায়, ২০১১ সাল থেকে অসুস্থ ছিলেন গিয়াস কামাল। এক পর্যায়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন তিনি।

জাতীয় প্রেসক্লাব সূত্রে জানা যায়, দুপুর ১২টায় প্রেসক্লাবের সামনে জানাজা হওয়ার কথা রয়েছে। সাংবাদিকতা পেশায় নিয়োজিত গিয়াস কামাল চৌধুরী ১৯৯২ সালে একুশে পদক পান। এক সময় লন্ডনে বাংলাদেশ হাইকমিশনেও কাজ করেছেন। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা হিসেবেই তাকে বেশি চেনেন দেশবাসী। সাংবাদিকতার পাশাপাশি নিয়মিত কলাম লিখতেন। জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস কামাল বিএফইউজে ও ডিইউজের সভাপতির দায়িত্বও পালন করেন।

গিয়াস কামালের পৈত্রিক নিবাস ফেনী সদর উপজেলার শর্শদীতে হলেও তার জন্ম ১৯৩৯ সালের ২১ জুলাই চট্টগ্রামে।  প্রাবন্ধিক মোতাহার হোসেন চৌধুরী ছিলেন তার চাচা। তার মা মুনীর আখতার খাতুন চৌধুরাণী ছিলেন কবি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি নেয়ার পর সাংবাদিকতায় ডিপ্লোমা করেন গিয়াস কামাল। ১৯৬৪ সালে ইত্তেফাক গ্রুপ থেকে প্রকাশিত ঢাকা টাইমস পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন তিনি। পরে ইংরেজি দৈনিক মর্নিং নিউজে কাজ করেন। স্বাধীনতার পর বাসসে যোগ দেন তিনি। শেষ জীবনে দৈনিক খবরপত্র পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন তিনি। পেশায় সাংবাদিক হলেও রাজনৈতিক ক্ষেত্রে মাওলানা ভাসানীর অনুসারী ছিলেন গিয়াস কামাল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026