শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৯

সাংবাদিক মিজান রহমানের পিতার ইন্তেকালে লন্ডন বাংলা প্রেসক্লাবের শোক

সাংবাদিক মিজান রহমানের পিতার ইন্তেকালে লন্ডন বাংলা প্রেসক্লাবের শোক

স্কটল্যান্ডে বসবাসরত সাংবাদিক ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমানের পিতা প্রবীণ সমাজসেবী ফয়জুর রহমান (৭৯) সোমবার বাংলাদেশ সময় রাত ১০.৩০টায় শ্রীমঙ্গলস্থ তার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

জানা যায়, গত ১০ দিন থেকে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে সিলেটে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালের দিকে মরহুমের দাফন সম্পন্ন করা হবে বলে পরিবার সূত্রে জানান।

লন্ডন বাংলা প্রেসক্লাবের কমিউনিকেশনস সেক্রেটারী এম এ কাইয়ূমের প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংবাদিক মিজান রহমানের পিতা ফয়জুর রহমানের রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট এমদাদুল হক চৌধুরী, সেক্রেটারী মুহাম্মদ জুবায়ের।

এক শোক বার্তায় ক্লাব নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এ কঠিন সময়ে পরিবারকে এ পূরনীয় ক্ষতিতে তাদেরকে যেন সৃষ্টিকর্তা ধৈর্য ধারণের শক্তি প্রদান করেন সেই কামনা করেন।

  • প্রেস বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026