শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৯

টাওয়ার হ্যামলেটসের বিন কালেকশন সংক্রান্ত বিজ্ঞপ্তি

টাওয়ার হ্যামলেটসের বিন কালেকশন সংক্রান্ত বিজ্ঞপ্তি

করোনাভাইরাসজনিত পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে অন্যান্য বহু প্রতিষ্ঠানের মতো টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলকেও আবর্জনা সংগ্রহ কার্যক্রম বা ওয়্যেষ্ট সার্ভিস চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নজিরবিহীন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে।

এর ফলে, কাউন্সিলকে আবর্জনা অপসারণ সার্ভিসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হচ্ছে। সাময়িক সময়ের জন্য পৃথকভাবে ফুড ও গার্ডেন ওয়্যেস্ট কালেকশন স্থগিত রাখা হয়েছে। এই জন্য খাদ্যদ্রব্য কেনাকাটার সময় প্রয়োজনীয়তা আছে কি-না এবং রান্না ও সংরক্ষণ করে রাখার বিষয়টি বিবেচনায় রাখার জন্য কাউন্সিলের পক্ষ থেকে  সবার প্রতি অনুরোধ করা হয়েছে।

কিভাবে ফুড ওয়্যেস্ট বা খাবারের উচ্ছিষ্টের পরিমান কম রাখা যায়, সে সম্পর্কে দয়া করে ‘লাভ ফুড হেইট ওয়্যেস্ট’ (www.lovefoodhatewaste.com) ভিজিট করুন, যেখানে আপনি খাবার সংরক্ষণ করে রাখার ও রেসিপি সংক্রান্ত টিপস পাবেন।

বড় ধরনের পরিত্যক্ত সামগ্রী বা বাল্ক ওয়্যেস্ট সংগ্রহও স্থগিত রয়েছে। দয়া করে বড় ধরনে আইটেম যেমন ম্যাট্রেস, আসবাবপত্র ইত্যাদি রাস্তায় ফেলে রাখবেন না, যা এই সময়ে আমাদের সক্ষমতার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।

– প্রেস বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026