শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১

‘টকিং থেরাপি’ আপনার উপকারে আসতে পারে

‘টকিং থেরাপি’ আপনার উপকারে আসতে পারে

‘টাওয়ার হ্যামলেটস্ টকিং থেরাপি’ হচ্ছে ফ্রি এনএইচএস সার্ভিস এবং যারা বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত কোন সমস্যার সম্মুখিন হচ্ছেন, তাদের এটি সহায়তা করছে বলে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যদি কেউ বিষন্নতা, উদ্বিগ্নতা, বা কোনরূপ চাপ অথবা হতাশা বোধ করেন, তাহলে অভিজ্ঞ থেরাপিস্টরা ফোনে কিংবা ভিডিও কলের মাধ্যমে এ ধরনের মানসিক পরিস্থিতি থেকে বের হয়ে আসতে সাহায্য করতে পারবেন।

বিশেষ করে বর্তমান করোনাভাইরাস মহামারীর সাথে সম্পর্কিত কোন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এমন বাসিন্দাদেরকেও সাহযোগিতা করা হবে।

করো সাথে কথা বলাটা সত্যিই অনেক সাহায্য করতে পারে। যদি আপনি কোন বিষয়ে নিজের সাথে লড়াই করতে থাকেন বা কোনরূপ সাহায্য আপনার দরকার বলে মনে করেন, তাহলে আপনি অনলাইনে (towerhamletstalkingtherapies.nhs.uk) অথবা ০২০ ৮৪৭৫ ৮০৮০ নাম্বারে কল করে আপনার নিজেকে রেফার করতে পারেন।

-প্রেস বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026