শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১

হাসপাতাল ভিজিট সংক্রান্ত নির্দেশিকা

হাসপাতাল ভিজিট সংক্রান্ত নির্দেশিকা

করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে বেশির ভাগ হাসপাতাল চিকিৎসাধীন স্বজন-পরিজনদের দেখতে যাওয়া বা ভিজিট হয় পুরোপুরি বন্ধ করে দিয়েছে, না হয় উল্লেখযোগ্যভাবে সীমিত করেছে। ভিজিটে যাওয়ার আগে অবশ্যই হাসপাতালের ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ পরামর্শগুলো অবহিত হওয়ার জন্য টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের পক্ষ থেকে সকলকে পরামর্শ দেয়া হয়েছে।

বার্টস হেলথ এনএইচএস ট্রাস্ট এর ওয়েবসাইটে তাদের হাসপাতালগুলো পরিদর্শন বা ভিজিট সংক্রান্ত বিস্তারিত পরামর্শ প্রকাশ করা হয়েছে।

অনলাইনে তথ্যাবলী অবহিত হওয়ার পাশাপাশি হাসপাতালে ভিজিটে যাওয়ার আগ মূহুর্তে সংশ্লিষ্ট ওয়ার্ডে ফোন করে ব্যক্তিবিশেষের পরিস্থিতি নিয়ে কথা বলতে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল বারার বাসিন্দাদের প্রতি অনুরোধ করেছে। বার্টস হসপিটালগুলোর যোগাযোগ তথ্যাবলী তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে।

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা এটা স্বীকার করি যে, কিছু কিছু ক্ষেত্রে এই বিধিনিষেধ আপনার জন্য হতাশা অথবা মর্মপীড়ার কারণ হতে পারে। তবে অসহায় মানুষগুলোর সার্বিক সুরক্ষা এবং জীবাণুর সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে এই বিধিনিষেধ আরোপ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

করোনাভাইরাস মহামারী চলাকালীন সময়ে কিভাবে পরিপূর্ণ নিরাপত্তার সাথে হাসপাতালে চিকিৎসাধীন কাউকে দেখতে যেতে পারেন, সেব্যাপারে একটি নির্দেশিকা প্রকাশ করেছে এনএইচএস।

-প্রেস বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026