শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে করোনার হানায় অনেক সংকটের সম্মুখিন দেশটি। বিশেষ করে জাতীয় স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এনএইচএস এর স্বাস্থ্য কর্মীরা প্রতিনিয়ত করোনায় আক্রান্ত রোগিদের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে।
মহামারী আকার ধারণ করা করোনাভাইরাস মোকাবেলায় ন্যাশনাল হেলথ সার্ভিস ইতিমধ্যে চাপের পড়েছে। বিশ্বের উন্নত দেশের মধ্যে যুক্তরাজ্য এই বৈশ্বিক মহামারি আগামী বছর পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন দেশটির লিডিং পত্রিকাগুলো। পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) বিভাগের একটি ফাঁস হওয়া গোপন নথিতে এমন তথ্য উঠে আসে।
এদিকে, ব্রিটেনের ৩০ বছরের কম বয়সী দেশটির শীর্ষ তরুণ বিলিয়নিয়ার ডিউক গেরাল্ড গ্রসভেনোর অব ওয়েস্টমিনিস্টার করোনা সঙ্কটে জাতীয় স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এনএইচএসকে ১০ মিলিয়ন পাউন্ড দান করেছেন। এ অর্থের বেশীরভাগ যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা এনএইচএস দাতব্য সংস্থা এবং তাদের পরিবারকে অবকাশ, পুনর্বাসন ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ব্যায় করা হবে। তার অনুদানের ৫ মিলিয়ন পাউন্ড এনএইচএস দাতব্য সংস্থাগুলির মধ্যে একত্রে একটি ফ্যামেলি ফান্ড তৈরি করতে সাহায্য করবে যা ৩ মিলিয়ন পাউন্ড গবেষণায়, ২ মিলিয়ন পাউন্ড দাতব্য সংস্থা গুলোতে যাবে।
উল্লেখ্য: যুক্তরাজ্যে লন্ডন শহরের সবচেয়ে অভিজাত এলাকা বাকিংহাম প্রাসাদের সংলগ্ন ১৯০ একর জমি আছে পরিবারটির। লন্ডনের পাশাপাশি স্কটল্যান্ডে ৩৯ হেক্টর এবং স্পেনেও জমি আছে এ পরিবারের। দেশটির পাঁচ ধনী পরিবারের মধ্যে ডিউক গেরাল্ড গ্রসভেনোর অব ওয়েস্টমিনিস্টার একটি পরিবার। তাদের সম্পদের পরিমান ৭৯০ কোটির উপরে।