শীর্ষবিন্দু নিউজ: করোনা পরিস্থিতি কাটিয়ে শিগগিরই স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার চিন্তাকে ‘অবাস্তব’ বলে মনে করছেন যুক্তরাজ্য সরকারের প্রধান চিকিৎসা উপদেষ্টা ক্রিস হুইটি।
প্রধান চিকিৎসা উপদেষ্টার আশঙ্কা, অন্ততপক্ষে এ বছরের শেষ পর্যন্ত মানুষকে সামাজিক দূরত্বের মধ্যে থাকতে হতে পারে। বুধবার (২২ এপ্রিল) যুক্তরাজ্য সরকারের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত ব্রিফিংয়ে এ আভাস দেন হুইটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ক্রিস হুইটি মনে করেন, এ রোগ নির্মূলের একমাত্র পথ ‘উচ্চ কার্যকারিতাসম্পন্ন টিকা’ বা ওষুধ আবিষ্কার করা। তবে আগামী বছরের মধ্যে সে রকম কোনও ওষুধ আবিষ্কারের সম্ভাবনা খুবই ক্ষীণ।
হুইটি বলেন, এ রোগটিকে নির্মূল করা যাবে না, এটি পুরোপুরিভাবে চলে যাবে না। সুতরাং, আমাদের মেনে নিতে হবে যে আমরা এমন এক রোগ নিয়ে কাজ করছি, যেটির অস্তিত্ব অদূর ভবিষ্যতেও বিশ্বজুড়ে থাকবে।
প্রসঙ্গত: যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় (বৃস্পতিবার বেলা ৩টা পর্যন্ত) মৃত্যু হয়েছে ৬১৬ জনের। এর আগে গত বুধবার ৩টা পর্যন্ত মৃত্যুর খবর প্রকাশিত হয়েছিলো ৭৫৯ জনের। মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ১৮৭৩৮ জন।
এদিকে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫৮৩জন, গতকাল বুধবার ছিলো ৪৪৫১জন। আর মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন ৪৩০১ জন, সোমবার ৪৬৭৬ জন। মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ১লাখ ৩৮ হাজার ৭৮ জন।
বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৫১৪ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৫৮, ওয়েলসে ১৭ জন এবং উত্তর আয়ারল্যান্ডে এখনো তাদের মৃত্যুর খবর প্রকাশ করেটি।
ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড স্যোশাল কেয়ার দেয়া তথ্য মতে গতকাল বুধবার মৃত্যুবরণ করেছিলেন ৭৫৯ মঙ্গলবার ৬৬৫জন, সোমবার মৃত্যু হয়েছে ৪৪৯জন,। মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ১৮৭৩৮ জন।