বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৫

সুস্থ ব্রিটিশ প্রধানমন্ত্রী কবে ফিরবেন কাজে

সুস্থ ব্রিটিশ প্রধানমন্ত্রী কবে ফিরবেন কাজে

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর দ্রুতই সুস্থ হয়ে উঠেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। শারীরিকভাবে ভালো অবস্থায় আছেন তিনি। তবে কবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কাজে ফিরবেন; সেই সিদ্ধান্ত এখনও হয়নি। শুক্রবার স্কাই নিউজে এ খবর বলা হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহের বেশি সময় বাড়িতে চিকিৎসা নেওয়ার পর ৫ এপ্রিল (রবিবার) লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পরিস্থিতির অবনতি হলে পরদিন সন্ধ্যায় তাকে আইসিইউতে নেওয়া হয়।

গত ৯ এপ্রিল (বৃহস্পতিবার) শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়। ১২ এপ্রিল (রবিবার) হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। হাসপাতাল ছাড়ার পর থেকে বাড়িতেই বিশ্রাম করছেন জনসন।

স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, এখনও বরিসের কাজে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি ভালো আছেন। চিকিৎসকদের পরামর্শ মেনে শিগগিরই তিনি কাজে ফিরবেন। মার্চের শেষ দিকে ৫৫ বছর বয়সী জনসনের দেহে কভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026