শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জাপানের পূর্ব উপকূলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর এক ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে। স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ১০ মিনিটে উপকূল থেকে ৩২০ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
ভূমিকম্পের পর বেশ কিছু এলাকায় সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। শনিবারের এ ভূমিকম্প ও জলোচ্ছ্বাসে কোনো ক্ষতি হয়নি বলে জানান ফুকুশিমার এক মুখপাত্র।