রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৮

করোনায় বন্ধ হলো ব্রিটিশ রাজ পরিবারের জুতা নির্মাতা প্রতিষ্ঠান

করোনায় বন্ধ হলো ব্রিটিশ রাজ পরিবারের জুতা নির্মাতা প্রতিষ্ঠান

শীর্ষবিন্দু নিউজ: বিশ্বে মহামারী আকার ধারণ করা কারোনা ভাইরাসের কারণে একের পর এক বন্ধ হচ্ছে বড়-ছোট অনেক প্রতিষ্ঠান।

এমন পরিস্থিতিতে প্রায় চার মাসেও বিজ্ঞানীরা কোন সু-খবর দিতে পারেননি। সঠিক ঔষধ আবিষ্কার না হওয়ার আগ পর্যন্ত এ থেকে বিশ্ব রেহাই পাবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন বিজ্ঞানীরা।

গত বৃহস্পতিবার ২৩শে এপ্রিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম দফায় করোনা ভাইরাস টিকার পরিক্ষা চালিয়েছে যুক্তরাজ্য। এর আগে অবশ্য জার্মানি কোভিড-১৯ এর ভ্যাকসিনের পরীক্ষা চালিয়েছিলো। তবে এসব ভ্যাকসিনের ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে ৮০ শতাংশ।

এদিকে, করোনাভাইরাস বা কোভিড-১৯ এর প্রার্দুভাবের ফলে প্রথমবারের মত বন্ধ হলো ব্রিটিশ রাজ পরিবারের জন্য জুতা নির্মাতা প্রতিষ্ঠান টিকার্স। টিকার্সের ব্যবস্থাপনা পরিচালক মার্টিন ম্যাসন বলেন, এটা একটা অন্যরকম পরিস্থিতি। ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘কিংকি বুটস’ ছবিতে চিত্র ধারণ করা হয় রানী দ্বিতীয় এলিজাবেথের জন্য জুতা তৈরি`র টিকার্সের কারখানায়।।

প্রসঙ্গত: ১৮২৯ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটি বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। গত মাসে লন্ডনে দোকান বন্ধ করা হয় নর্দাম্পটনভিত্তিক এই কোম্পানি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026