শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৭

টাওয়ার হ্যামলেটসে মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলির তিন মাসের ভাড়া মওকুফ

টাওয়ার হ্যামলেটসে মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলির তিন মাসের ভাড়া মওকুফ

লন্ডন ২৬ এপ্রিল ২০২০: কোভিড ১৯-এর মহামারী এই ভয়াবহ দুর্যোগের সময় লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটস কাউন্সিল করোনা ভাইরাসের সময়কালের জন্য ধর্মপ্রাণ মানুষের কথা বিবেচনা করে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলির সুবিধার জন্য এবং কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস এর আবেদনের পরিপ্রেক্ষেতে ও একাধিকবার যোগাযোগ করার পর টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অন্তর্ভুক্ত (কাউন্সিল মালিকাধীন) মসজিদ ও অন্যান ধর্মীয় উপাসনালয়গুলির ভাড়া মওকুফ করে দিয়েছে।

গত ১৭ এপ্রিল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এর ডিভিশনাল ডাইরেক্টর শ্যারন গডম্যান এক রিপোর্টের মাধ্যমে জানিয়েছেন, ২০২০ সালের ১লা এপ্রিল থেকে ৩০ শে জুন পর্যন্ত এই তিন মাসের জন্য মসজিদসহ অন্যান ধর্মীয় উপসনা গুলির ভাড়া মওকুফ করার সম্মত করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

এখানে উল্লেখ যে, গত ২৪ মার্চ মঙ্গলবার, করোনাভাইরাস মহামারী জনিত কারণে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এর ভিতর ৫৫ টি মসজিদের সংগঠন কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস, কোভিড ১৯-এর মহামারী এই ভয়াবহ দুর্যোগের সময় বিপদগুলি মোকাবিলার জন্য স্থানীয় এবং জাতীয় সরকারের সাম্প্রতিক পরামর্শের সাথে সামঞ্জস্য রেখে, ঈমাম ও স্কলারদের সাথে পরামর্শ করে এবং মুসল্লিদের কথা বিবেচনা করার পাশাপাশি বৃহত্তর জনসাধারণের সুবিধার জন্য বিভিন্ন মসজিদ নেতৃত্বের সাথে একাধিক জরুরি সভা করে।

কোভিড ১৯ এর তীব্রতা এবং সরকার প্রদত্ত পরামর্শ কার্যকর করার জন্য গত ২০শে মার্চ শুক্রবার থেকে অবিলম্বে মসজিদে জামাত, সকল প্রকার এবাদত, সমাবেশ এবং সমস্ত পাবলিক অ্যাক্সেস স্থগিত করার জন্য টাওয়ার হ্যামলেটসের সমস্ত মসজিদ এবং কেন্দ্রগুলিকে পরামর্শ দেয়া হয়েছে। স্থানীয় ও জাতীয় সরকারের নির্দেশিকাগুলির আলোকে সিদ্ধান্তগুলি পর্যালোচনা করার জন্য এবং মসজিদগুলির ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা কাউন্সিল অফ মস্ক এর নেতৃবৃন্দের সাথে আলোচনা করে যখন নিরাপদ মনে করা হবে কেবল তখনই সম্পূর্ণ সেবা পুনরুদ্ধার করা হবে। এই বন্ধকালীন সময়ে সমস্ত কার্যক্রম স্থগিত করা মসজিদগুলির ভবিষ্যত এবং তাৎক্ষণিক আর্থিক নিরাপত্তাহীনতা এবং গভীর উদ্বেগ তৈরি করেছে। মসজিদ বন্ধের সাথে সাথে সকল আয়ের উৎসও বন্ধ হয়ে গেছে, বর্তমান অবস্থায় মাসজিদগুলি রক্ষণাবেক্ষণ করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই সব মোকাবেলা করে মসজিদ পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন মসজিদ কমিটির সদস্যরা। টাওয়ার হ্যামলেটস এর ভিতর অধিকাংশ মসজিদ আছে যা কাউন্সিল অথবা হাউজিং এসোসিয়েশন এর মালিকানা ও তাদের নিয়ন্ত্রণ। সুতরাং এই সংকটময় সময়ে মসজিদের আগামী ছয় মাসের রেন্ট মাফ করে দেয়ার জন্য লন্ডন ব্যারা অফ টাওয়ার হ্যামলেটসের মেয়র মিঃ জন বিগস কাছে আবেদন করা হয়েছিল কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস এর পক্ষ থেকে। সেই আবেদন বিবেচনা করে তিন মাসের ভাড়া মওকুফ করা হয়।

কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস এর চেয়ারম্যান হাফেজ মাওলানা শামসুল হক, সেক্রেটারি হীরা ইসলাম, ট্রেজারার মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল এক বিবৃতিতে লন্ডন ব্যারা অফ টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এর মেয়র মিঃ জন বিগস এর এই মানবিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং আশাবাদী যে এটি বর্তমান কোভিড ১৯ এর মহামারী কার্যকরভাবে বন্ধ করার কারণে মসজিদ ট্রাস্টি ও পরিচালনা কমিটির সদস্যদের আর্থিক অসুবিধা থেকে মুক্তি পাবে।

নেতৃবৃন্দ আরো বলেন, টাওয়ার হ্যামলেটস ছাড়াও অন্যান্য এলাকার মসজিদ কমিটির পক্ষ থেকে এ ভাবে স্ব স্ব কাউন্সিলে আবেদন করে মসজিদগুলি সুন্দর ও চিন্তামুক্ত ভাবে রক্ষনাবেক্ষনের দায়িত্ব পালন করতে পারবেন।

-সংবাদ বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026