শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪১

মাওলানা জুবায়ের আনসারীর জানাজায় অংশগ্রহণকারী গ্রামের মানুষের করোনা উপসর্গ পাওয়া যায়নি

মাওলানা জুবায়ের আনসারীর জানাজায় অংশগ্রহণকারী গ্রামের মানুষের করোনা উপসর্গ পাওয়া যায়নি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রখ্যাত ইসলামিক বক্তা ও বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর নামাজে জানাজায় অংশগ্রহণকারী গ্রামের মানুষের মধ্যে করোনার উপসর্গ পাওয়া যায়নি। জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ এটি নিশ্চিত করেছে।

জানাযার পর করোনা সংক্রমণ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জ উপজেলার ৭ গ্রামের প্রায় ৩০/৩৫ হাজার মানুষের ১৪দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয় পুলিশ প্রশাসন। যার মেয়াদ শেষ হচ্ছে আজ শনিবার।

গত ১৮ই এপ্রিল সকালে মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর নামাজে জানাযা সরাইলের বেড়তলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে তার প্রতিষ্ঠিত জামিয়া রাহমানিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতে লাখো লোকের সমাগম হয়। মাঠে জায়গা না হওয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় ২ কিলোমিটার অংশে জানাজার নামাজ বিস্তৃত হয়।

এরপর ওইদিন সন্ধ্যা থেকে এসব গ্রামের মানুষকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। হোম কোয়ারেন্টিনে ছিলেন সরাইলের ৪টি গ্রাম বেড়তলা, বড়িবাড়ি, সীতাহরন, শান্তিনগর এবং আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা, বগুইর মৈশার।

সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো: নোমান মিয়া জানান- তাদের এলাকাধীন ওইসব গ্রামের মানুষজনের মধ্যে বিরতিহীনভাবে ১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তবে তাদের মধ্যে কারো সংক্রমন পাওয়া যায়নি।

তিনি আরো জানান- এ পর্যন্ত গোটা উপজেলায় মোট ৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে তেরকান্দা গ্রামের এক নারীর ফলাফল পজেটিভ আসে। তিনি ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতালে আইসোলেশনে রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ একরাম উল্লাহ জানান, ওইসব গ্রামের বাসিন্দাদের মধ্যে সেভাবে করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা যায়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026