শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৩

৬ সপ্তাহের মধ্যে করোনা ভ্যাকসিন আসার সম্ভাবনা

৬ সপ্তাহের মধ্যে করোনা ভ্যাকসিন আসার সম্ভাবনা

শীর্ষবিন্দু নিউজ: সদ্য প্রয়োগকৃত করোনা ভাইরাসের ভ্যাকসিন জুন মাসের মধ্যে কাজ করলেই এটি মানুষের জন্য ছেড়ে দেয়া হবে। সে হিসেবে আর মাত্র ৬ সপ্তাহের মধ্যেই চলে আসতে পারে করোনা ভাইরাসের ভ্যাকসিন।

আর প্রথম দফা এটি দেয়া হবে বৃটেনের এনএইচএস কর্মীদের মধ্যে। এ ভ্যাকসিন তৈরিতে কাজ করে যাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তাদের সঙ্গে আছে ফার্মাসিউটিক্যাল জায়ান্ট আস্ট্রাজেনকা। তারা এর উৎপাদন ও বৃহৎ পরিসরে বন্টনের দায়িত্বে আছে।

এই ভ্যাকসিন এখনো পরীক্ষা নিরিক্ষার মধ্যে রয়েছে। তবে সংশ্লিষ্টরা মনে করছেন এটি কাজ করার সম্ভাবনা প্রচুর। এটি কাজ করলে কোভিড নাইন্টিনের প্রথম ভ্যাকসিন আবিষ্কারকারী দেশ হতে চলেছে বৃটেন।

আস্ট্রাজেনকার সঙ্গে অক্সফোর্ডের সমঝোতার বিষয়টি বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জন বেল বিবিসিকে জানান, জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই মানব দেহে ভ্যাকসিনের প্রভাব সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তখন এটির বিষয়ে নিশ্চিত হলে এনএইচএস কর্মীরা এর প্রথম ব্যবহারকারী হবে।

তিনি নিশ্চিত করে বলেন, একবার এটি কার্যকর প্রমাণিত হলেই সমগ্র বিশ্ব এটি উৎপাদন শুরু করতে পারবে। যাতে উন্নয়নশীল দেশগুলো যেখানে এই ভ্যাকসিন সব থেকে বেশি জরুরি সেখানে সময় মত এটি পৌঁছানো যায়।

দ্য মিরর জানিয়েছে, এই সমঝোতার ফলে দ্রুতই বিশ্বের সকল প্রান্তে পৌঁছে দেয়া যাবে কোভিড নাইন্টিনের ভ্যাকসিন। ইতিমধ্যে মানবদেহে এই ভ্যাকসিন প্রবেশ করানো হয়েছে। এতে বৃটেনের শত শত স্বেচ্ছাসেবী অংশ নিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026