রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:০৭

আন্তরিক হলে শুধু লাল টেলিফোনে চেষ্টা কেন

আন্তরিক হলে শুধু লাল টেলিফোনে চেষ্টা কেন

শীর্ষবিন্দু নিউজ: টেলিফোনে আলাপে খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন, তিনি আন্তরিক হলে লাল টেলিফোন ছাড়া অন্য কোনো উপায়ে হলেও ফোন দিতে পারতেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান দুই নেত্রীর টেলিফোন আলাপ শেষে খালেদা জিয়াকে উদ্ধৃত করে এ কথা জানান।

মারুফ কামাল খান বলেন, বিরোধীদলীয় নেতা বলেছেন, এই লাল টেলিফোনটি দীর্ঘদিন ধরে বিকল পড়ে আছে। বারবার অভিযোগ করলেও তা সচল করা হয়নি। আজ সংবাদকর্মীদের ডেকে তা দেখানো হয়েছে। এই টেলিফোনটি মৃত, কোনো সাড়া শব্দ নেই। আপনি যদি আন্তরিকভাবে আমার সঙ্গে দিনে বা গতকাল রাতে কথা বলতে চাইতেন, তাহলে আজকের যুগে অনেক মাধ্যম আছে, তা দিয়ে করতে পারতেন। যে মাধ্যম দিয়ে আপনার স্টাফরা আমার স্টাফদের সঙ্গে কথা বলেছেন। আপনি সারা দিন এক লাল টেলিফোনে চেষ্টা করেছেন, তা ঠিক হয়নি।

প্রসঙ্গত: গত শনিবার খালেদা জিয়াকে ফোন করে শেখ হাসিনা বলেন, আমি আপনাকে ফোন দিয়েছিলাম। আমি রেড টেলিফোন থেকে নিজের হাতে ফোন করেছি। বারবার রিং হয়েছে। আমি দুঃখিত যে আপনি ধরতে পারেননি। ফোন ডেড, না কি ডেড করে রাখা হয়েছে, বলতে পারছি না। আগামীকাল আমি দেখব।

শনিবার দুপুরে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী টেলিফোন করলেও বিরোধীদলীয় পাওয়া যায়নি বলে জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল। পরে বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয় লাল টেলিফোনটি বিকল। সন্ধ্যা ৬টার দিকে ফের ফোন দিয়ে ৩৭ মিনিট কথা বলেন প্রধানমন্ত্রী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026