শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৩৩

এনএইচএস স্টাফদের তৈরী খাবার উপহার দিল হিউমেটারিয়ান সেভিং লাইভস ট্রাস্ট

এনএইচএস স্টাফদের তৈরী খাবার উপহার দিল হিউমেটারিয়ান সেভিং লাইভস ট্রাস্ট

নিউজ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) মাহামারি আকার ধারণ করেছে। এর ব্যাতিক্রম নয় লন্ডনেও। লন্ডনের এনএইচএস হাসপাতালগুলোতে করোনার রোগীদের দীর্ঘ লাইন। এনএইচএস ষ্টাফরা সদা ব্যস্থ রোগীদের সুস্রায়।

গত ১৩ই মে বুধবার এই মহতি কাজকে উৎসাহিত করতে নিউহাম জেনারেল হাসপাতালের এনএইচ ষ্টাফদের উপহার হিসেবে হিউমেটারিয়ান সেভিং লাইভস ট্রাস্টের (এইচএসএলটি) পক্ষ থেকে ১০০ হট বক্স প্যাকেট খাবার দেয়া হয়।

নিউহাম জেনারেল হসপিটালের পক্ষ থেকে খাবার গ্রহণ করেন হাসপাতালের স্টাফ বিবি গোনাহ। এ সময় উপস্থিত ছিলেন- এইচএসএলটি চেয়ার আশিকুর রহমান, এইচএসএলটি সাধারণ সম্পাদক মানিকুর রহমান, এইচএসএলটি কোষাধ্যক্ষ জামাল উদ্দিন, এইচএসএলটি অফিস সচিব খান, কমিউনিটি অ্যাক্টিভিস্টস জাহাঙ্গীর খান, জয়ন মিয়া ও মঈন উদ্দিন আনসার।

উল্লেখ্য, বিগত ৯ বৎসর যাবৎ হিউমেটারিয়ান সেভিং লাইভস ট্রাস্ট (এইচএসএলটি) ইউনাইটেড কিংডম, বাংলাদেশ, আফ্রিকা, নেপাল, ইন্ডিয়া এন্ড ফিলিপাইনে মানবতার কল্যাণের কাজ করে যাচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026