শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৮

মাহি ফেরদৌস জলিলের সাম্প্রদায়িক ও বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদ

মাহি ফেরদৌস জলিলের সাম্প্রদায়িক ও বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদ

শনিবার জগন্নাথ হল অ্যালুমনাই এ্যাসোসিয়েশন ইউকে থেকে পাঠনো সভাপতি-মনোজ তালুকদার ও সাধারন সম্পাদক – বাবু মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- গত ৩ মে ২০২০ উপস্থাপক ও ব্যবসায়ি মাহি ফেরদৌস জলিল চ্যানেল এস এর লাইভ অনুষ্ঠান কোভিড-১৯ উপস্থাপনার সময় হিন্দু ধর্ম ও এরঅনুসারিদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অনুষ্ঠানের অংশ বিশেষ ভাইরাল হলে ৮ মে সেটি আমাদের নজরে আসে। ভিডিওটিতে মিঃ ফেরদৌস বাংলাদেশী গ্রোসারি ব্যবসায়িদের অসততার কারন হিসেবে তথাকথিত নিম্নবর্ণের (তার ভাষায় ‘কমজাত’) হিন্দুদেরদায়ী করেছেন।

ন্যাক্কারজনক সেই মন্তব্যে মিঃ জলিল দাবি করেন (তথাকথিত) নিম্নবর্ণের হিন্দুর ‘দূষিত রক্ত’ (জলিল সিলটি ডায়লেক্টে ‘বদ’ রক্ত বলেছেন) থাকার কারণে বাঙালাদেশী ব্যবসায়ীরা প্রতারনা করে। পরে ৮ মে একই চ্যানেলের অন্য একটি  অনুষ্ঠানে মিঃ জলিল আত্মপক্ষ সমর্থন করে বলেন- যেহেতু বাংলাদেশী মুসলিম জনগোষ্ঠি ধর্মান্তরিত এবং তারা (তথাকথিত) নিম্নবর্ণের হিন্দু  থেকে ধর্মান্তরিত তাই বাংলাদেশী মুসলিম জনগোষ্ঠি প্রতারক। এই বক্তব্যে মিঃ জলিল দাবি করেন তার পরিবারও একই ভাবে ধর্মান্তরতি হয়ে মুসলিম  হয়েছিল।

মিঃ জলিলের বক্তব্য ও বিশ্লেষণ অত্যন্ত সাম্প্রদায়িক ও বর্ণবাদী মানসিকতা প্রসূত বলে আমরা মনে করি. তার বক্তব্যে সনাতন ধর্ম ও এর  অনুসারি হিন্দুদের প্রতি তার বিদ্বেষপূর্ণ মনোভাব প্রকাশিত হয়েছে। একই সাথে প্রাচীন ভারতের জাতি-বর্ণ প্রথা এবং একটি স্বতন্ত্র নৃতাত্ত্বিক গোষ্ঠি হিসেবে বাঙালী মুসলিম সমাজের সাংস্কৃতিক অভিযোজন সম্পর্কে তার জ্ঞানের অপ্রতুলতা তার  বক্তব্যে প্রকট। আমরা আরও বিশ্বাস করি চ্যানেল এস কর্তৃপক্ষ তাদের এডিটোরিয়াল পলিসি নিয়ে সচেতন নয়। যুক্তরাজ্যের সম্প্রচার  নীতিমালার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল নয়। যে কারনে তারা ৩ মে প্রচারিত বক্তব্যের বিরুদ্ধে কোন অবস্থান নিতে ব্যর্থ হয়েছেন। ফলশ্রুতিতে ৮ মে সেই অনভ্রিপেত ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। যদিও মিঃ জলিল ও চ্যানেল এস কর্তৃপক্ষ এ ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তবে আমাদের বিশ্বাস  যতটা না পেশাদারি মনোভাব প্রসূত তার চাইতে অধিক কমিউনিটির সদস্যদের চাপে পড়ে।

আমরা ৯মে আমাদের সংগঠনের ফেসবুক পেজে এই ঘটনার নিন্দা জানিয়েছি। আমরা দাবি করি রেগুলেটরি অথরিটি অফকম এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে মিঃ জলিলের বিরুদ্ধে কার্যকরি ব্যবস্থা নেবে। একই সাথে চ্যানেল এস সহ সকল কমিউনিটি মিডিয়াগুলোকে সম্প্রচার বিধিমালা মেনে চলতে ও তাদের নিজস্ব এডিটরিয়াল নীতিমালা  জোরদার করতে বাধ্য করবে।

– সংবাদ বিজ্ঞপ্তি, ১৬মে ২০২০।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026