শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরেকলের ফোনে আড়ি পাতার বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট বারার ওবামাকে ২০১০ সালে জানানো হয়েছিল বলে জার্মানির প্রবাবশালী পত্রিকা বিল্দ অ্যাম সোনতাগ দাবি করলেও এ কথা অস্বীকার করছে হোয়াইট হাউস।
ওবামার সরকারী বাসভবন হোয়াইট হা্উস থেকে বলা হচ্ছে, আঙ্গেলার ফোনে কথিত আড়ি পাতার বিষেয়টি ওবামার সঙ্গে আলোচনা করেন নি মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসএ।
জার্মান সংবাদ মাধ্যমগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, চ্যান্সেলর হওয়ার আগে ২০০৩ সাল থেকেই আঙ্গেলার ফোনে নজরদারী চালিয়ে আসছে এনএসএ। আর এই বিষয়ে ওবামাকে জানানো হয়েছিল ২০১০ সালে।
বিল্দ অ্যাম সোনতাগ‘র পক্ষ থেকে দাবি করে বলা হয়, আঙ্গেলার ফোনে আড়ি পাতার বিষয়টি কেইথ আলেক্সান্ডার প্রেসিডেন্ট ওবামাকে জানানোর পর তা থামাতে না বলে বরং অব্যাহত রাখতে সম্মতি দিয়েছিলেন প্রেসিডেন্ট।
সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত এসব গোপন নজরদারির সংবাদে বন্ধু রাষ্ট্র দু‘টির মধ্যকার সম্পর্কে ব্যাপক টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। বিষয়টি তদন্ত করতে ওয়াশিংটনে শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তাদের পাঠিয়েছে জার্মানি। যুক্তরাষ্ট্রের নজরদারি নিয়ে সৃষ্ট বির্তক ইইউ বৈঠকে ছায়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে।