শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৯

সিলেটে করোনাে আক্রান্তের সংখ্যা দুইশত ছাড়িয়েছে

সিলেটে করোনাে আক্রান্তের সংখ্যা দুইশত ছাড়িয়েছে

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: সিলেট জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী জেলার প্রতিটি উপজেলায় পাওয়া গেছে। ইতোমধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা দুইশত ছাড়িয়েছে।

সিলেটে নতুন করে আরও ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (২০ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২ জনের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের সবাই সিলেট জেলার। বুধবার এ তথ্য নিশ্চিত করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি বলেন, আক্রান্তরা সদর উপজেলা, ফেঞ্চুগঞ্জ ও কানাইঘাট উপজেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে পুলিশ সদস্য রয়েছেন। এছাড়াও রয়েছেন স্বাস্থ্যকর্মী।

বুধবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ২২ জন আক্রান্ত নিয়ে সিলেট জেলায় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০৭ জন। বিভাগের বাকি তিন জেলার মধ্যে হবিগঞ্জে ১৩১, সুনামগঞ্জে ৮২ ও মৌলভীবাজারে ৬১ জন। এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়।

এদিকে, সিলেটের গোলাপগঞ্জে করোনা ভাইরাসে আবুল কাশেম (৪০) নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। আবুল কাশেমের বাড়ি  বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মালপাড়া গ্রামে। তিনি বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজারের একটি বাসায় বসবাস করতেন এবং তিনি একজন পল্লী চিকিৎসক ছিলেন।  এছাড়াও আছিরগঞ্জ বাজারে তার ফার্মেসী ব্যবসা রয়েছে।

আবুল কাশেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহীন। তিনি বলেন, আবুল কাশেম বুধবার রাত ১০টায় সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তী হন। এরপর রাত সাড়ে ১টার দিকে খবর আসে তিনি মৃত্যুবরণ করেছেন। এই করোনা রোগী পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের প্রথম রোগীর সংস্পর্শে এসেছিলেন।

প্রসঙ্গত: বিভাগের চার জেলায় করোনা রোগীদের মধ্যে ১৫৮ জন হাসপাতালে রয়েছেন। এর মধ্যে সিলেটে ৪৫, সুনামগঞ্জে ৩৯, হবিগঞ্জে ৭৩ ও মৌলভীবাজারে ১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৭ জন আর সুস্থ হয়েছেন ১৩৪২ জন। এদিকে বুধবার থেকে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়েও করোনা পরীক্ষা শুরু হয়েছে। এই ল্যাবের রিপোর্ট আসলে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, একদিন আগে সিলেট জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন ১৮৫ জন। একদিনের ব্যবধানে ২২ জন বেড়ে এ সংখ্যা বেড়ে হয়েছে ২০৭ জন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026