শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৩৭

সিলেটে করোনায় নতুন আক্রান্ত ৬৭

সিলেটে করোনায় নতুন আক্রান্ত ৬৭

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: নতুন করে সিলেটে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ জন। বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৬৭ জনের করোনা শনাক্ত হয়।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। উপ পরিচালক জানান- বৃহস্পতিবার ওসমানীর পিসিআর ল্যাবে মোট ১৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩টি পজেটিভ আসে।শনাক্ত হওয়ারা সিলেট নগরী, সদর উপজেলা, ফেঞ্চুগঞ্জ ও বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। এনিয়ে সিলেট জেলায় মোট করোনা শনাক্ত হলো ২৩৮ জনের।

আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১৩ জন, হবিগঞ্জের ২৫ জন, মৌলভীবাজারের ২২ জন ও সুনামগঞ্জের ৭ জন রয়েছেন। সবমিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত ৫৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে, ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় বৃহস্পতিবার হবিগঞ্জের ২৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়াদের মধ্যে চুনারুঘাট ১৪ জন, সদর উপজেলায় ১ জন, লাখাইয়ে ১ জন, নবীগঞ্জে ৩ জন, বাহুবলে ২ জন, মাধবপুরের ১ জন, আজমিরীগঞ্জের ২ জন ও বানিয়াচংয়ের একজন রয়েছেন।

এদের মধ্যে স্বাস্থ্যকর্মীসহ সরকারী কর্মকর্তা কর্মচারী রয়েছেন ৯ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ১৫৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৫ জন ও মারা গেছেন ১ জন। একই সঙ্গে মৌলভীবাজারের নতুন ২২ জন ও সুনামগঞ্জের ৭ জনের রিপোর্ট পজেটিভ আসে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026