শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৩৩

সৌদি আরবের সাথে মিল রেখে ব্রিটেনসহ ইউরোপ-আমেরিকায় ঈদ রবিবার

সৌদি আরবের সাথে মিল রেখে ব্রিটেনসহ ইউরোপ-আমেরিকায় ঈদ রবিবার

শীর্ষবিন্দু নিউজ: সৌদি আরবে শুক্রবার সন্ধ্যায় ১৪৪১ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২৪ মে (রবিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

একই দিন ঈদ পালন করবে মধ্যপ্রাচ্যে, ব্রিটেন, ইউপরোপ ও আমেরিকাসহ বেশ কয়েকটি দেশ। করোনাভাইরাস মহামারির মধ্যে এবার উদযাপিত হবে ঈদ। ভাইরাসটির বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশ লকডাউনসহ বিধিনিষেধ জারি করেছে।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায় ঈদ। এটি কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, বরং এর মধ্য দিয়ে উদ্ভাসিত হয় ইসলামের সাম্যের সৌন্দর্য।

ঈদের ছুটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাতের সরকার একটি চাঁদ দেখা কমিটি গঠন করেছে। শুক্রবার সন্ধ্যায় আইনমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠক আয়োজনের কথা রয়েছে। তবে কমিটির সিদ্ধান্ত এখনও জানা যায়নি।

অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম পরিষদ ঘোষণা দিয়েছে, শনিবার (২৩) হবে শেষ রমজান। রবিবার (২৪ মে) ঈদুল ফিতর পালিত হবে।

এদিকে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরে শুক্রবার চাঁদ দেখা যায়নি। তাই এই দেশগুলোতেও রবিবার ঈদ উদযাপিত হবে।

বাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার (২৩ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। শনিবার চাঁদ দেখা গেলে দেশে রবিবার ঈদ উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে সোমবার ঈদ উদযাপিত হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026