শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২১

করোনায় আক্রান্ত মেয়র আরিফের ব্যক্তিগত সহকারী

করোনায় আক্রান্ত মেয়র আরিফের ব্যক্তিগত সহকারী

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: এবার করোনা আক্রান্ত হয়েছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন।

শনিবার রাতে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষার পর তার করোনা পজেটিভ আসে। তবে আরিফুল হক চৌধুরীর করোনা নেগেটিভ এসেছে। আক্রান্ত হওয়ার পর ইমনকে নিজ বাসাতেই আইসোলেশনে রাখা হয়েছে। তার শারীরীক চিকিৎসার বিষয়টি দেখভাল করছে সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ।

সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম গণমাধ্যমমে জানিয়েছেন- শনিবার মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ সিসিক’র ১০ জনের করোনা টেস্ট করানো হয়। এর মধ্যে মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহাকরী মুহিবুল ইসলাম ইমনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026