সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩০

হাঁটু পানিতে ঈদ জামাত

হাঁটু পানিতে ঈদ জামাত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভূমিতে মাথা ঠেকিয়ে সিজদাহ করবার স্থানটুকুও নেই। চারিদিকে পানি আর আর পানি। সুপার সাইক্লোন আম্ফানের প্রভাবে লন্ডভন্ড খুলনার উপকূলীয় উপজেলা কয়রা। চারিদিকে হাঁটু পানি।

উপায়ান্ত না দেখে এই হাঁটু পানিতেই পড়তে হয়েছে ঈদ জামাত। সিজদা দিতে হয়েছে পানির উপরে। ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা আ খ ম তমেজ উদ্দীন।

লোনা পানি থেকে রক্ষা পেতে প্রতিদিন স্বেচ্ছাশ্রমে কাজ করছেন হাজার হাজার মানুষ। প্রতিদিনের মতো আজ সোমবার ঈদের দিনও সদর ইউনিয়ের ২ নং কয়রা গ্রামের ক্লোজারে কোদাল হাতে বাঁধ মেরামতে হাজারও মানুষ অংশ নেন। কাজের মধ্যেই প্রায় ৫ হাজার মুসল্লী হাঁটু পানিতে ঈদের নামাজ আদায় করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026