শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯

ব্রিটিশ তরুণ-তরুণীরা জীবনের অর্ধেক সময় পার করেন স্কিনে তাকিয়ে

ব্রিটিশ তরুণ-তরুণীরা জীবনের অর্ধেক সময় পার করেন স্কিনে তাকিয়ে

শীর্ষবিন্দু নিউজ: ব্রিটিশ তরুণ-তরুণীরা তাদের জীবনের প্রায় অর্ধেক সময়ই পার করছেন মোবাইল, কম্পিউটার কিংবা টিভির মতো স্ক্রিনের দিকে তাকিয়ে। ভিশন ভারডিক্টের অর্থায়নে ওয়ানপোল নামের একটি সংস্থার জরিপে সম্প্রতি এ তথ্য উঠে এসেছে।

প্রায় দুই হাজার মানুষকে নিয়ে করা ওই জরিপের ফলাফল বলছে, অধিকাংশ মানুষ গড়ে ৩৪ বছর ডিভাইসের দিকে তাকিয়ে থাকেন। জরিপে দেখা গেছে, ১৮ থেকে ৮১ বছর বয়সীরা দিনে সাড়ে তিন ঘণ্টা করে টিভি দেখছেন। ল্যাপটপ ব্যবহার করছেন চার ঘণ্টা। মোবাইলে দুই ঘণ্টা।

কিছু মানুষ এভাবে সময় কাটানোকে কাজের মনে করলেও কেউ কেউ জানেন না তারা স্ক্রিনে ঠিক কী করণে এত সময় থাকেন। জরিপের অর্ধেক মানুষ জানিয়েছেন, কর্মক্ষেত্রের কারণে তারা চোখকে বিশ্রাম দিতে পারেন না।

মহামারির সময়ে মানুষ আরও বেশি করে অনলাইনে সময় কাটাচ্ছেন বলেও জরিপে উল্লেখ করা হয়েছে। লকডাউনের সময় বিভিন্ন ডিভাইস ব্যবহার করা ৬৪ শতাংশ মানুষ জানিয়েছেন তারা অকারণেই সময় ব্যয় করেন।

জরিপের নির্ধারিত প্রশ্নের উত্তরে ব্রিটিশরা জানান, তারা বছরে গড়ে ৪ হাজার ৮৬৬ ঘণ্টা করে বিভিন্ন স্ক্রিনে সময় পার করেন। এই হিসাবে ৬২ বছরের জীবদ্দশায় তারা ৩ লাখ ১৬ হাজার ৯২ ঘণ্টা ডিভাইস ব্যবহার করছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026