শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯

উপদেষ্টা ডমিনিককে নিয়ে নিজ দলের চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

উপদেষ্টা ডমিনিককে নিয়ে নিজ দলের চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: সরকারের দেয়া আইন ভঙ্গ করে লকডাউন বিধি লঙ্ঘনের দায়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রধান উপদেষ্টা ডমিনিক কামিংসকে বরখাস্ত না করায় নিজ দল টরি পার্টির এমপিদের পক্ষ থেকে ব্যাপক চাপের মুখে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

আজ বুধবার প্রধানমন্ত্রী বরিস জনসন কমন্স লিয়াজো কমিটির মুখোমুখি হওয়ার কথা। সেখানে সিনিয়র টরি এমপিরা তাকে মি. কামিংকে নিয়ে প্রশ্ন করবেন বলে জানা যায়।

সংবাদ মাধ্যাম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার অনেকটা নাটকীয়ভাবে এক জুনিয়র মন্ত্রী পদত্যাগ করলেন এবং ৪০ জনেরও বেশি কনজারভেটিভ এমপি কামিংসকে পদত্যাদ বা তাকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছিলেন।

এসব এমপিরা বলছেন, তাদের নির্বাচনীর এলাকার বাসিন্দারা তাদেরকে শত শত ক্ষুব্ধ বার্তা পাঠাচ্ছেন। এছাড়া আটজন টরি এমপি মি: কামিংসের লকডাউন ভঙ্গের ঘটনার প্রকাশ্যে সমালোচনা করেছিলেন ।

এদিকে  ডাউনিং স্ট্রিট আশা করেছিল, সোমবার মি. কামিংসের দীর্ঘ সংবাদ সম্মেলন এই ব্যাপারে মানুষকে আশস্ত করতে সক্ষম হবেন। তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে মনে করছেন অনেক বিশ্লেষক।

এদিকে ইউ-গোভের এক জরিপে ৫৯% উত্তরদাতারা বলেছেন, কমিংস লকডাউন বিধি ভঙ্গ করেছেন এবং তার পদত্যাগ করাে উচিত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026