শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯

জব রিটেনশন স্কিম ফারলো বন্ধ করে দিতে পারে ব্রিটিশ সরকার

জব রিটেনশন স্কিম ফারলো বন্ধ করে দিতে পারে ব্রিটিশ সরকার

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: বর্তমান মহামারির সময়ে বৃটেনে চালু জব রিটেনশন স্কিম ফারলো আগামী মাসে বন্ধ করে দিতে পারে সরকার। চ্যান্সেলর রিষি সুনাক এই সপ্তাহের শেষের দিকে এই ঘোষণা দেবেন বলে ধারনা করা হচ্ছে।

সংবাদ মাধ্যম মেট্রো জানিয়েছে, বর্তমানে করোনাভাইরাস জব রিটেনশন স্কিমের আওতায় ৮ লক্ষ কর্মচারীকে সরকার, তাদের বেতনের ৮০ শতাংশ বেতন দিয়ে যাচ্ছে। সম্ভব্য নতুন ঘোষনার পর কোম্পানী গুলো আর কোনো কর্মচারীকে এই স্কিমটির আওতায় অন্তভূক্ত করতে পারবে না।

বাজেট অফিস জানিয়েছে, সরকার বর্তমানে ৮.৪ বিলিয়ন বরাদ্দ দিয়েছে। এছাড়া ঋষি সুনাক এই সপ্তাহে ফারলো স্কিম ব্যবহারকারী ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনা করবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষনায় জানিয়েছে।

চ্যান্সেলরের পূর্বের ঘোষনা অনুযায়ী, নিয়োগকর্তারা শ্রমিকদের যখন থেকে তাদের বেতনের ২০ শতাংশ প্রদান শুরু করবে, তখন সরকারের অবদান ৬০ শতাংশ নেমে আসবে। এদিকে সরকারী এই প্রকল্পের ব্যয় সম্পর্কেও ক্রমবর্ধমান উদ্বেগ বাড়ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026