মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩

বেইজিংয়ে গাড়িতে আগুন লেগে নিহত ৫

বেইজিংয়ে গাড়িতে আগুন লেগে নিহত ৫

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে দুর্ঘটনা কবলিত গাড়িতে আগুন লেগে গাড়ির তিন আরোহীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৩৮ জন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে  চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি  অনলাইন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চলন্ত একটি গাড়ি হঠাৎ মোড় নিয়ে  ফুটপাতের ওপর উঠে পড়ে লোকজনকে চাপা দেয়, আর পরপরই গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়ির তিন আরোহী বাদে নিহত বাকী দুজনের মধ্যে একজন ফিলিপাইনের নারী  পর্যটক ও অপরজন চীনের গুয়াংডঙ প্রদেশ থেকে আগত এক পুরুষ পর্যটক। রাস্তার পাশে  দাঁড়িয়ে থাকার সময় নিয়ন্ত্রণহীন হয়ে ফুটপাতে উঠে পড়া গাড়িটি তাদের চাপা  দেয়। তিয়ানআনমেন স্কয়ারে টাঙানো গণচীনের প্রতিষ্ঠাতা মাও জে দংয়ের বিশাল ছবির সামনের  জায়গায় এ ঘটনা ঘটে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, জনতার  ভিড়ে একটি জিপ উঠে গিয়ে আগুন ধরে গেলে জিপটির চালক ও দুজন আরোহী নিহত  হন। আহতদের মধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তা থাকার কথা জানিয়েছে  সিনহুয়া।

তিয়ানআনমেন স্কয়ারের উত্তরপাশের এই জায়গাটির পাশেই  বেইজিংয়ের বিখ্যাত ‘নিষিদ্ধ শহরের’ প্রবেশ পথ। গাড়ির ভিতরে তিনজন ও রাস্তায়  দাঁড়িয়ে থাকা দুজন পর্যটক নিহত হয়েছেন বলে নিজেদের মাইক্রোব্লগ একাউন্টে জানিয়েছে  বেইজিং পুলিশ। জননিরাপত্তা মন্ত্রীসহ চীনের কেন্দ্রীয় সরকার ও বেইজিং  স্থানীয় সরকার কর্তৃপক্ষের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছে  পুলিশ। ঘটনার তদন্ত চলছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও  জানিয়েছে পুলিশ।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026